সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
Logo
×

জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি কামরুল আহসান, সম্পাদক কলিন্স

Icon প্রথম সমাচার ডেস্ক

জাতীয় শ্রমিক ফেডারেশন বাংলাদেশের ত্রয়োদশ দ্বিবার্ষিক কাউন্সিলে কামরুল আহসানকে সভাপতি এবং সাব্বাহ আলী খান কলিন্সকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। একই সঙ্গে হিমাংশু সাহাকে কার্যকরী সভাপতি ও মতিন মোল্লাকে সাংগঠনিক সম্পাদক করে ৩৩ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার (১৪ নভেম্বর) ঢাকার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে সংগঠনটির ত্রয়োদশ দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক শ্রমিক নেতা কামরুল আহসানের সভাপতিত্বে সকাল ১০টায় কাউন্সিল অধিবেশন শুরু হয়। বিকেল ৪টায় দ্বিতীয় অধিবেশনের শেষ পর্বে নতুন কেন্দ্রীয় কমিটি নির্বাচন করা হয়। নবনির্বাচিত কমিটির সহসভাপতি হয়েছেন অশোক সরকার, হারুন অর রশীদ মল্লিক, রবিউল আউয়াল খোকা ও শাহানা ফেরদৌস লাকি। সহসাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন খলিলুর রহমান। এ ছাড়া সহসাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তাফা সাচ, প্রচার সম্পাদক শামীম বিশ্বাস, দপ্তর সম্পাদক হুমায়ুন কবির, অর্থ সম্পাদক কাজী মাহমুদুল হক সেনা, আন্তর্জাতিক সম্পাদক মোতাসিম বিল্লাহ সানি, নারী সম্পাদক নুরুন্নাহার খানম লুনা এবং ত্রাণ ও কল্যাণ সম্পাদক হয়েছেন নাজমুল করিম অপু। নতুন এই কেন্দ্রীয় কমিটি আগামী দুই বছর সংগঠনের দায়িত্ব পালন করবে।

প্রধান সম্পাদক : মাফরুজা সুলতানা

সম্পাদক : ব্যারিষ্টার মোহাম্মদ মারুফ ইব্রাহীম (আকাশ)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : ৭/এ/১ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮।

Email : khabarpatrabd@gmail.com

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com