জামায়াত নেতা ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের গ্রেফতারের প্রতিবাদে কিশোরগঞ্জের কটিয়াদীতে বিক্ষোভ করেছে উপজেলা জামায়াতে ইসলামী।
শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গচিহাটা বাজারে সহশ্রাম-ধূলদিয়া ও চান্দপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে মিছিলটি গচিহাটা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় মিছিল থেকে আখতারুজ্জামান রঞ্জনের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
বিক্ষোভ মিছিলে সহশ্রাম-ধূলদিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মোহাম্মদ আবু হানিফ, সাধারণ সম্পাদক আরজু মিয়া, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি কামরুজ্জামান শাহ, উপজেলা ওলামা পরিষদের সভাপতি মুফতি মোহাম্মদ শফিউল্লাহ, চান্দপুর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোতাহার উদ্দিন, গচিহাটা বাজার বণিক সমিতির সভাপতি শাহ মোহাম্মদ জিয়াউদ্দিনসহ জামায়াতের নেতা-কর্মী ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
এর আগে সন্ধ্যায় রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় নিজ বাসভবন থেকে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিভিন্ন অব্যবস্থাপনা ও যাত্রীদের ভোগান্তি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মেজর (অব.) আখতারুজ্জামান। এর পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে মামলা করা হয়।

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতি, মুখোশ-ফেস্টুনসহ গ্রেফতার ২
কোন নারীর সঙ্গে কে গল্প করেছে, তা আমার নামে চালিয়ে দেওয়া হচ্ছে: আমির হামজা
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় বিএনপির ৪ নেতাকর্মী আহত