রোববার, ২৪ মে ২০২৬
Logo
×

ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার

প্রথম সমাচার ডেস্ক ২৪ মে ২০২৬, ০৮:০২ অপরাহ্ন

ঝিনাইদহে ছাত্রদলের দায়ের করা মামলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র যুগ্ম সদস্য সচিব তারেক রেজা-কে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৪ মে) তাকে আটক করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় তার নাম অন্তর্ভুক্ত রয়েছে।

জানা গেছে, হামলার সময় এনসিপির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী-র সঙ্গেই ছিলেন তারেক রেজা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে।

পুলিশ জানিয়েছে, মামলার তদন্তের অংশ হিসেবেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...