১ আসনের উপনির্বাচন বিগত উপনির্বাচনের মতোই হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী দেলোয়ার হোসেন। তিনি বলেন, বিএনপিকে ভোট না দিলে বাড়িতে থাকতে পারবে না বলে হুমকি দিয়ে আতঙ্ক তৈরি করা হয়েছে। ভোটকেন্দ্রে খুব বেশি ভোটার উপস্থিতি ছিলো না। পরে জোরপূর্বক ও টাকা দিয়ে ধানের শিষে ভোট দিতে বাধ্য করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে এ মন্তব্য করেন তিনি।
দেলোয়ার হোসেন বলেন, দলীয় সরকারের অধিনে নির্বাচন সম্ভব নয়। মাঠে ভোটার নেই, কিন্তু ফলাফলের শতাংশ তাদের মতো করে দেখানো হয়েছে।
দেলোয়ার হোসেন বলেন, নির্বাচনে ব্যাপক জাল ভোট দেয়া হয়েছে। যাদের আটক করেছে তাদেরকেও ছেড়ে দেয়া হয়েছে।
তিনি অভিযোগ করেন, ভোট গণনার সময় পোলিং এজেন্টদের বের করে দেয়া হয়েছে। অনেককে মেরে মারাত্মকভাবে আহত করা হয়েছে। এখন বিভিন্ন স্থানে আমাদের লোকদের ওপর হামলা করা হচ্ছে। প্রশাসনের সহায়তা আমরা ঠিকভাবে পাইনি।

সোহরাওয়ার্দী উদ্যানের ইসলাহী ইজতেমা সফল করার আহ্বান ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের
নোয়াখালীতে সার ডিলার নিয়োগে দলীয়করণের অভিযোগ, তদন্ত চায় জামায়াত
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীন বিজয়ী