সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
Logo
×

ট্রাইব্যুনাল নিয়ে আমার মন্তব্য ছিল স্লিপ অব টাং: ফুয়াদ

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

বিচার প্রক্রিয়া নিয়ে ‘বস্তায় বস্তায় কিংবা কোটি কোটি টাকা লেনদেন হচ্ছে-এমন মন্তব্য আমার স্লিপ অব টাং, এটা ট্রাইব্যুনালকে ইঙ্গিত করে বলিনি-পুরো বিচারিক প্রক্রিয়ায় লেনদেন নিয়ে বলেছি ট্রাইব্যুনালকে জানিয়েছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ।

সোমবার (২৩ নভেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে সশরীরে হাজির হয়ে তিনি এ কথা বলেন।

পরে ট্রাইব্যুনাল বা বিচার ব্যবস্থাকে বাধাগ্রস্ত না করতে সবাইকে সতর্ক করেছেন ট্রাইব্যুনাল। এ মামলার নিষ্পত্তিও করেন ট্রাইব্যুনাল।

এর আগে, গত ১ নভেম্বর আদালত অবমাননার অভিযোগে সপ্রণোদিত হয়ে ব্যারিস্টার ফুয়াদকে তলব করেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে ৪ নভেম্বর সশরীরে হাজির হয়ে তার বক্তব্যের ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে অসুস্থ থাকায় নির্ধারিত দিনে তিনি আদালতে উপস্থিত হতে পারেননি।

এর আগে, এবি পার্টির একটি অনুষ্ঠানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে বক্তব্য দেন ব্যারিস্টার ফুয়াদ। সেখানে তিনি বিচারপ্রক্রিয়ায় ‘বস্তায় বস্তায় লেনদেন হচ্ছে’ বলে মন্তব্য করেন।

ফুয়াদের ওই বক্তব্য ট্রাইব্যুনালের নজরে এলে আদালত সপ্রণোদিতভাবে বিষয়টি আমলে নেন। পরে আদালত অবমাননার অভিযোগে তার বিরুদ্ধে সপ্রণোদিত নোটিশ জারি করে বক্তব্যের ব্যাখ্যা দিতে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেন।

সেই নির্দেশনার পরিপ্রেক্ষিতেই আজ ট্রাইব্যুনালে হাজির হয়ে নিজের বক্তব্যের ব্যাখ্যা দেন ব্যারিস্টার ফুয়াদ।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com