বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
Logo
×

ট্রাম্প মুখ ফিরিয়ে নিলেও মরিয়া নেতানিয়াহু, কী হতে যাচ্ছে ইসরায়েলে

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

পড়ে যাওয়া মানুষকে লাথি মারা বা বিপদে পড়া মানুষকে আরও বিপদে ফেলা ভদ্রতার পরিপন্থী। তবে বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষেত্রে এই নিয়মের ব্যতিক্রম করাই যায়। গত মাসের জাতীয় নির্বাচনে তাঁর অতি ডানপন্থী জোট সরকার জনগণের ম্যান্ডেট হারানোর পর থেকেই ইসরায়েলের এই প্রধানমন্ত্রী নিজেকে এক কুৎসিত তামাশায় পরিণত করেছেন। তাঁর আচরণ অনেকটা ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির মতো, যে মরিয়া হয়ে ফাঁসিকাষ্ঠ থেকে পালানোর চেষ্টা করছে। সবার ধারণা (এবং প্রত্যাশা) অনুযায়ী নেতানিয়াহুর পতন যদি সত্যিই অনিবার্য হতো, তবে তাঁর এই ছটফটানি নিয়ে এত ভাবার কিছু ছিল না। কিন্তু তাঁর চূড়ান্ত পতন এখনো নিশ্চিত হওয়া থেকে অনেক দূরে। ইসরায়েলের পরবর্তী প্রশাসন কারা গঠন করবে—যা নিশ্চিতভাবেই কোনো না কোনো বহুদলীয় জোট হতে যাচ্ছে—তা নিয়ে দীর্ঘ ও জটিল আলোচনা চলছে। এই মুহূর্তে নামমাত্র তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর ভূমিকায় থাকা নেতানিয়াহু ক্ষমতা আঁকড়ে ধরতে মরিয়া হয়ে উঠেছেন। আরব দলগুলোকে বাদ দিয়ে তথাকথিত ‘জাতীয় ঐক্যের সরকার’ গঠনের ডাক দেওয়ার পাশাপাশি তিনি তাঁর পুরোনো ও পরীক্ষিত সব নোংরা চাল চেলে যাচ্ছেন।নেতানিয়াহু বিদায় নিলেও কি গাজায় হত্যাযজ্ঞ থামবে  অন্যদিকে, নির্বাচনে বড় ধাক্কা খাওয়া তাঁর সবচেয়ে বড় মিত্র ডোনাল্ড ট্রাম্প তাঁকে বিপদে ফেলে সরে গেছেন বলে যে ধারণা তৈরি হয়েছে, তা-ও হয়তো অতি আশাবাদী চিন্তা। পশ্চিম তীরের অবরুদ্ধ ফিলিস্তিনি, ক্ষুধার্ত ও বন্যায় প্লাবিত গাজার বাসিন্দা এবং বোমা হামলায় বিধ্বস্ত ইরানের সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার যথেষ্ট কারণ রয়েছে।২০২০ সালে জো বাইডেনের কাছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যাওয়ার পর ট্রাম্প যেসব নোংরা কৌশল নিয়েছিলেন, নেতানিয়াহু এখন ঠিক সেগুলোরই অনুকরণ করছেন। এর মধ্যে রয়েছে ফিলিস্তিনি নেতৃত্বাধীন দলগুলোর বিরুদ্ধে ভোট জালিয়াতির ভিত্তিহীন ও উদ্ভট অভিযোগ। বিপুল ভোটদানের কারণে এই দলগুলো পার্লামেন্টে অপ্রত্যাশিতভাবে ১৯টি আসন পেয়েছে, যা পরবর্তী সরকার গঠন ও নেতৃত্বে তাদের একটি নির্ণায়ক ভূমিকা দিয়েছে।পাশাপাশি নেতানিয়াহু বিদেশি হস্তক্ষেপের পুরোনো, ভিত্তিহীন ও অনির্দিষ্ট অভিযোগগুলোও আওড়ে যাচ্ছেন। তদন্তকারীরা এসব অপবাদের কোনো প্রমাণ পাননি। কিন্তু ট্রাম্প ও তাঁর ‘মাগা’ সমর্থকদের মতোই নেতানিয়াহু এবং তাঁর উগ্র জনতুষ্টিবাদী-জাতীয়তাবাদী মিত্র ও গণমাধ্যমগুলো এই মিথ্যাচার চালিয়েই যাচ্ছে।ইয়াশার পার্টির প্রধান গাদি আইজেনকট। তেল আবিব, ইসরায়েল, ২৮ অক্টোবর ২০২৬ ইসরায়েলি সংবাদপত্র ‘হারেৎজ’-এর কলামিস্ট ইয়োসি ভার্টার সতর্ক করে বলেছেন, আরব-ইসরায়েলি দলগুলোকে কোণঠাসা করার পর নেতানিয়াহুর ‘দ্বিতীয় লক্ষ্য হলো আগামী মঙ্গলবার (১৭ নভেম্বর)—যেদিন স্পিকার পরিবর্তনের কথা রয়েছে—তাঁর কথায় প্ররোচিত জনতাকে নেসেট (পার্লামেন্ট) অভিমুখে মিছিল করতে উসকানি দেওয়া এবং অধিবেশন বসতে না দেওয়া। অথবা বিদায়ী জোটের সংসদ সদস্যদের ইঙ্গিত দেওয়া যাতে তাঁরা অধিবেশন পণ্ড করে দেন।’ মধ্যপ্রাচ্যের একমাত্র গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দাবি করা একটি দেশের ভবিষ্যৎ শাসনব্যবস্থা নিয়ে এমন পূর্বাভাস সংগত কারণেই বিপৎসংকেত দিচ্ছে। ২০২১ সালের ৬ জানুয়ারি ট্রাম্পের ব্যর্থ ক্যাপিটল হিল বিদ্রোহের কুখ্যাত ঘটনার মতো ইসরায়েলেও তেমন কিছু ঘটার আশঙ্কা দেখা দিচ্ছে।নেতানিয়াহুর বর্ণবাদী মনোভাব কখনোই পুরোপুরি গোপন ছিল না, তবে এখন তা আরও নগ্ন, নির্লজ্জ ও ঘৃণ্য রূপ নিয়েছে। এক রেকর্ড করা বিবৃতিতে তিনি বলেছেন, আরবদের অন্তর্ভুক্ত করে বা তাদের সমর্থনে গঠিত যেকোনো জোট হবে একটি ‘জাতীয় আত্মহত্যার সরকার… যাঁরা ইসরায়েল রাষ্ট্রকে ধ্বংস করতে এবং এর ধ্বংসস্তূপের ওপর একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, তাঁদের সঙ্গে নিয়ে সরকার।’নেতানিয়াহু ইসরায়েলের ত্রাণকর্তা না ধ্বংসকারী?এর স্পষ্ট ইঙ্গিত হলো, ইসরায়েলের মোট জনসংখ্যার প্রায় ২১ শতাংশ আরব-ইসরায়েলি নাগরিককেই হামাসের প্রতি সহানুভূতিশীল সন্ত্রাসী বা সম্ভাব্য সন্ত্রাসী হিসেবে দেখা হচ্ছে । তিনি আরও বলেন, ‘জেরুজালেম, তেল আবিব এবং হাইফার রাস্তায় যে আগুন জ্বলবে, তার তুলনায় প্যারিস ও ব্রাসেলসের রাস্তার আগুন কিছুই না। ইসরায়েল কোনোভাবেই টিকে থাকতে পারবে না।’২০২৩ সালে হামাসের হামলা ঠেকাতে তাঁর বিপর্যয়কর ও জবাবদিহিহীন ব্যর্থতা সত্ত্বেও প্রধানমন্ত্রী এখনো দাবি করে চলেছেন যে একমাত্র তিনিই ইসরায়েলকে নিরাপদ রাখতে পারেন। গত সপ্তাহে নেসেটের শপথ গ্রহণ অনুষ্ঠানে নেতানিয়াহুর আরেকটি আতঙ্কিত ও উন্মাদপ্রায় বক্তৃতা শোনার পর প্রধান বিরোধীদলীয় ‘চেঞ্জ’ (পরিবর্তন) জোটের নেতা গাদি আইজেনকট—যাঁকে সরকার গঠনের প্রথম সুযোগ দেওয়া হয়েছে—তাঁর এই আচরণকে লজ্জাজনক ও বিদ্বেষপূর্ণ বলে নিন্দা জানিয়েছেন।আইজেনকট বলেন, ‘আমি আরও বেশি নিশ্চিত হলাম যে আর এক মিনিটের জন্যও তাঁর ক্ষমতায় থাকার যোগ্যতা নেই। আমাদের জরুরি ভিত্তিতে একটি জাতীয় জরুরি সরকার গঠন করতে হবে। তাঁর শাসন অব্যাহত থাকলে ইসরায়েল বিভক্ত হবে এবং এর নিরাপত্তা বিপন্ন হবে।’মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সআগামী দিনে আরও যুদ্ধের আশঙ্কা জোরালো হচ্ছে, কারণ খবর পাওয়া যাচ্ছে যে নেতানিয়াহু এখনো ইরানের ওপর পুনরায় হামলা চালানোর আশা ছাড়েননি। এর মাধ্যমে তিনি একটি নতুন নিরাপত্তা সংকট তৈরি করে নিজের অবস্থান শক্ত করতে এবং সরকার পরিবর্তন বিলম্বিত করতে চান। আইজেনকট একটি আনুষ্ঠানিক চিঠিতে তাঁকে এমন পদক্ষেপ নেওয়ার বিরুদ্ধে আগাম সতর্ক করে দিয়েছেন। চিঠিতে তিনি নেতানিয়াহুকে ‘জাতীয় দায়িত্বশীলতা প্রদর্শন করতে এবং বিপজ্জনক পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে সতর্কতা ও সংযম অবলম্বনের’ আহ্বান জানিয়ে বলেন, ‘সরকারি প্রতিষ্ঠান এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ার ওপর জনগণের আস্থা নষ্ট করবেন না।’ জানা গেছে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) চিফ অব স্টাফ ইয়াল জামির এবং অন্যান্য জেনারেলরা নির্বাচনের আগেই মার্কিনদের জানিয়েছিলেন যে নেতানিয়াহু দুই বছরের মধ্যে তেহরানের সঙ্গে তৃতীয়বারের মতো সামরিক সংঘাতে ওয়াশিংটনকে জড়ানোর পরিকল্পনা করছেন বলে তাঁরা মনে করেন।যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবি—যার অন্যতম কারণ হিসেবে অজনপ্রিয় ও ব্যয়বহুল ইরান যুদ্ধকে দায়ী করা হচ্ছে—ট্রাম্পকে আপাতত নতুন কোনো সংঘাতের চিন্তা থেকে সরে আসতে বাধ্য করেছে বলে মনে হচ্ছে। তিনি নিজ দলের ভেতর থেকেও তীব্র সমালোচনার মুখে পড়েছেন, যার মধ্যে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও রয়েছেন। ভ্যান্স নির্বাচনের খারাপ ফলাফলের জন্য সরাসরি ইরান যুদ্ধ এবং নেতানিয়াহু ও ইসরায়েলের প্রতি ট্রাম্পের অন্ধ সমর্থনকে দায়ী করেছেন। ইসরায়েলের সঙ্গে আরব নেতাদের বিপজ্জনক খেলাভারত কেন ইসরায়েলের হাইফা দিবস পালন করে?   জনমত জরিপগুলো দেখাচ্ছে যে সময়ের সঙ্গে সঙ্গে মধ্যপন্থী রিপাবলিকান এবং স্বতন্ত্র মার্কিন ভোটারদের মধ্যে ইসরায়েলের প্রতি সমর্থন কমছে; অন্যদিকে তরুণ রিপাবলিকানদের একাংশও গাজায় গণহত্যা এবং সেখানে ও পশ্চিম তীরে ফিলিস্তিনিদের অব্যাহত দুর্ভোগের বিষয়টি স্বীকার করছেন।তবু ট্রাম্প অত্যন্ত খামখেয়ালি ও অনিশ্চিত। তিনি এরই মধ্যে মধ্যবর্তী নির্বাচনের নেতিবাচক ফলাফলকে পাত্তা না দেওয়ার ভাব দেখাচ্ছেন এবং যেকোনো মূল্যে ইরানের বিরুদ্ধে বিজয় ঘোষণা করতে মরিয়া। গত সপ্তাহে ইরানবিষয়ক আলোচকের পদ থেকে ভ্যান্সকে আকস্মিকভাবে সরিয়ে দিয়েছেন ট্রাম্প এবং সাফ জানিয়ে দিয়েছেন যে তেহরানের সঙ্গে আলোচনার পথ বন্ধ। যুক্তরাষ্ট্র আকাশ, স্থল ও নৌ অবরোধের মাধ্যমে ইরানের ওপর সামরিক ও ক্রমবর্ধমান অর্থনৈতিক চাপ অব্যাহত রেখেছে। সেই সঙ্গে বিশ্বজুড়ে তেলের দামের সংকটও চলমান। আজ হোক বা কাল, পতন বা অভ্যন্তরীণ বিদ্রোহের ভয়ে তেহরান সরকার পাল্টা আঘাত হানতে বাধ্য হতে পারে। আর তেমনটি ঘটলে সেটিই হবে নেতানিয়াহুর জন্য সুবর্ণ সুযোগ। এমনকি তিনি কৃত্রিমভাবেও নতুন কোনো সংঘাত ত্বরান্বিত করতে পারেন, যা আবারও অসহায় ট্রাম্পকে যুদ্ধে টেনে আনবে।ইসরায়েলি হামলায় গাজা পরিণত হয়েছে এক ধ্বংসস্তূপেএই পুরো পরিস্থিতি থেকে একটু পিছিয়ে এসে মূল বিষয়টি বিবেচনা করুন। নেতানিয়াহু যে এখনো ক্ষমতায় টিকে আছেন এবং বিরোধী জোটের আলোচনা হোঁচট খেলে, ভেঙে পড়লে বা বানচাল হয়ে গেলে তাঁর প্রধানমন্ত্রী হিসেবে থেকে যাওয়ার যে সম্ভাবনা এখনো রয়ে গেছে—তা অবিশ্বাস্য, অগ্রহণযোগ্য এবং গভীরভাবে উদ্বেগজনক। বহু বছর ধরে তিনি আন্তর্জাতিক অঙ্গনে, বিশেষ করে যুক্তরাষ্ট্রে ইসরায়েলের সুনামের অপূরণীয় ক্ষতি করেছেন; পাশাপাশি লেবানন, সিরিয়া, ইরাক, ইয়েমেন এবং ইরানে তাঁর অন্তহীন ও চরম মাত্রাতিরিক্ত যুদ্ধবাজি তো রয়েছেই। যুদ্ধাপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানার মুখে রয়েছেন তিনি। দেশের ভেতরেও তাঁর বিরুদ্ধে দুর্নীতির বিচার চলছে; পশ্চিম তীরকে অবৈধভাবে দখলের লক্ষ্যে তিনি নজিরবিহীন সন্ত্রাসী বসতিস্থাপনকারীদের সহিংসতায় মদদ দিচ্ছেন; এবং বিচার বিভাগের আমূল পরিবর্তন, সম্প্রচারমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা, কূটচালপূর্ণ নির্বাচন কারচুপি ও নির্লজ্জ মিথ্যাচারের মাধ্যমে ইসরায়েলের গণতন্ত্রকে ধ্বংস করার অভিযোগে তিনি অভিযুক্ত।নেতানিয়াহু ইসরায়েল এবং বিশ্বজুড়ে গণতান্ত্রিক শাসনব্যবস্থার জন্য এক কলঙ্ক। এখন সময় এসেছে বলার, ‘অনেক হয়েছে’। যদিও কেবল তাঁকে ক্ষমতাচ্যুত করলেই বড় সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে না, তবে তা পরিস্থিতির উন্নতিতে ব্যাপকভাবে সাহায্য করবে। তাঁকে থামাতেই হবে। নির্বাচন-পরবর্তী এই বিরল সুযোগ কোনোভাবেই হাতছাড়া করা বা নষ্ট করা চলবে না। নেতানিয়াহুকে তাঁর ব্যক্তিগত ও রাজনৈতিক অপরাধ এবং অসদাচরণের জবাবদিহি করতেই হবে। আগে যেমনটি ঘটেছে, এবারও যদি তাঁকে ফসকে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়, তবে কেবল ইসরায়েল ও ফিলিস্তিন নয়, বরং গোটা বিশ্বকেই এর জন্য চরম মূল্য দিতে হবে।সাইমন টিসডাল গার্ডিয়ানের পররাষ্ট্রবিষয়ক কলামিস্ট। দ্য গার্ডিয়ান থেকে সংক্ষেপে অনূদিত।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com