সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বিরোধী দল হয়েছে বলে অভিযোগ করেন আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমান।
তার দাবি, জামায়াত আমির ডা. শফিকুর রহমান এবং এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামকে পোস্টাল ভোট জালিয়াতির মাধ্যমে নির্বাচিত করা হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব দাবি তোলেন মো. তারেক রহমান।
ফেসবুকে তিনি বলেন, জামায়াত গালিগালাজ করে জিততে চায়, মানুষ গালিকে সমর্থন করল কি না ঠাকুরগাঁওয়ের উপনির্বাচন দেখুন। মানুষ নিজেকে বিপদে ফেলবে নাকি, অসহিষ্ণু-উগ্রদের নির্বাচিত করে-এমন প্রশ্ন তোলেন মো. তারেক।
জামায়াতে ইসলামীর উদ্দেশে তিনি বলেন, ‘তারা মূলত, ড. ইউনূসের দয়ায় পাস করে বিরোধী দল হয়েছিল।
পোস্টাল ভোটে জালিয়াতিতে জামায়াত আমির আর নাহিদকে নির্বাচিত করেছিল।’
বিদ্রোহী প্রার্থীদের টাকা দিয়ে কিনে নির্বাচন করানো জামায়াতের আরেকটি কারসাজি ছিল বলে অভিযোগ তোলেন মো. তারেক রহমান। বলেন, ‘ভোট ভাগ করে জনগণের চাহিদাকে তারা পরাজিত করে ওই এলাকাকে প্রকৃত জনপ্রতিনিধির নেতৃত্ব থেকে বঞ্চিত করেছে।’ অন্য এলাকা থেকে ভোটার স্থানান্তর করে ভোট ম্যানিপুলেট করেছিল।
প্রকৃত ভোটাদের চাহিদাকে পরাজিত করে তারা ভোটারদের হক মেরে খেয়েছে।
এগুলো ছাড়া গালিগালাজ করা এই দল কয়টা আসন পেত? প্রশ্ন করেন আমজনতা দলের এই নেতা।

মোদী সরকারের সঙ্গে দেশ বিক্রির চুক্তি করেছে বিএনপি: রাশেদ প্রধান
গ্রেফতার এড়াতে ধানক্ষেতে লুকিয়েও শেষ রক্ষা হলো না আ.লীগ নেতা মজনু সরকারের
কাঁটা চামচ ব্যবহার না জানলেও তারেক সাহেব ‘জেনুইন মানুষ’: মানসুরা আলম