শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
Logo
×

নাগরপুরে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

টাঙ্গাইলের নাগরপুরে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে। এবার ২৯৫ মেট্রিক টন ধান ও ২২০ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

নাগরপুর খাদ্য বিভাগের আয়োজনে শনিবার (২৮ নভেম্বর) সকালে খাদ্য গুদামে এ আমন ধান ও চাল সংগ্রহ উদ্বোধন করা হয়। টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য মো. রবিউল আওয়াল লাভলু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আমন ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন করেন।

উপজেলা নির্বাহী অফিসার লিখন বনিকের সভাপতিত্বে এসময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সামছুন নাহার, ভারপ্রাপ্ত কর্মকর্তা খাদ্য পরিদর্শক মো. জহিরুল ইসলাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি, সাংগঠনিক সম্পাদক মীর সোহেল রানা, দপ্তর সম্পাদক মো. মিজানুর রহমান লাভলু, শ্রমিকদলের সভাপতি মো. আরিফুল ইসলাম নবাসহ উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও কৃষকসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

চলতি আমন মৌসুমে ২৯৫ মেট্রিক টন ধান প্রতি কেজি ৩৫ টাকা দরে এবং ২২০ মেট্রিক টন চাল প্রতি কেজি ৪৯ টাকা দরে সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরকারি খাদ্য সংগ্রহ কার্যক্রমের মাধ্যমে কৃষকদের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং সরকারি খাদ্য মজুত বৃদ্ধি করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com