রোববার, ২২ নভেম্বর ২০২৬
Logo
×

নালিতাবাড়ী সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৭ লাখ ২ হাজার ৯৫০ টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এই ঘটনায় কাউকে আটক করতে পারেনি তারা।

রোববার (২২ নভেম্বর) ভোরে উপজেলার সীমান্তবর্তী রামচন্দ্রকুড়া ইউনিয়নের পানিহাতা গারোপাড়া এলাকা থেকে এসব ওষুধ জব্দ করা হয়।

বিজিবি সুত্র জানায়, নালিতাবাড়ী সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ময়মনসিংহের ৩৯ বিজিবির রামচন্দ্রকুড়া বিওপির টহলরত সদস্যরা। অভিযানকালে ওই এলাকায় মালিকবিহীন অবস্থায় ভারতীয় বিভিন্ন প্রকার ওষুধ জব্দ করা হয়। জব্দকৃত এসব ওষুধের সিজার মূল্য ১৭ লাখ ২ হাজার ৯৫০ টাকা।

এ বিষয়ে ময়মনসিংহের ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজীম বায়েজিদ জানান, সীমান্তে চোরাচালান, মাদক ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া সীমান্ত এলাকায় নতুন প্রযুক্তিতে নজরদারি বাড়িয়েছে বিজিবি।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com