শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Logo
×

নিখোঁজের ৪৫ দিনেও সন্ধান মেলেনি স্কুলছাত্র রাহাতের, পদ্মার পাড়ে মিলল বাইসাইকেল-জুতা

Icon প্রথম সমাচার ডেস্ক

মুন্নুচ আলী বলেন, ‘আমরা কারও বিরুদ্ধে নিজেরা কোনো সিদ্ধান্ত দিতে চাই না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করুক। আমার একটাই দাবি-আমার ছেলেকে জীবিত উদ্ধার করে আমাদের কাছে ফিরিয়ে দেওয়া হোক।’

এদিকে, রাহাত নিখোঁজ হওয়ার ঘটনায় ১০ আগস্ট সুজানগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে ১৬ আগস্ট তার বাবা বাদী হয়ে অপহরণের অভিযোগে মামলা করেন। বর্তমানে মামলাটি পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) তদন্ত করছে বলে জানা গেছে।

তবে মামলা হওয়ার পরও ৪৫ দিন ধরে রাহাতের কোনো সন্ধান না পাওয়ায় পরিবারের উদ্বেগ আরও বেড়েছে। ছেলে কোথায় আছে, কী অবস্থায় আছে-এ নিয়ে চরম উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের সদস্যদের।

রাহাতের বাবা বলেন, ‘৪৫ দিন ধরে আমরা জানি না, আমার ছেলে বেঁচে আছে কি না, সে বর্তমানে কোথায় আছে। প্রতিদিন অপেক্ষা করছি, হয়তো আজ ছেলের কোনো খবর পাব। আমরা আর অপেক্ষা করতে পারছি না। প্রশাসনের কাছে অনুরোধ, দ্রুত আমার ছেলেকে খুঁজে বের করুন।’

পাবনা জেলা পুলিশের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, রাহাত নিখোঁজ হওয়ার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ চলছে। জেলা পুলিশের বিভিন্ন ইউনিট এ নিয়ে দিনরাত কাজ করছে। এখনো তার সন্ধান পাওয়া যায়নি।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com