শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
Logo
×

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ভিডিওতে ওসির ‘লাইক’ রিঅ্যাক্ট, স্থানীয়দের মধ্যে আলোচনা

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

হবিগঞ্জের আজমিরীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিলের একটি ভিডিওতে ‘লাইক’ রিঅ্যাক্ট দিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিলের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে ওসি মো. শফিকুল ইসলামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ‘লাইক’ রিঅ্যাক্ট দেওয়ার বিষয়টি নজরে আসার পর বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে।

একজন পুলিশ কর্মকর্তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকে এমন প্রতিক্রিয়া দেওয়ার বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা চলছে। তবে তিনি ইচ্ছাকৃতভাবে রিঅ্যাক্ট দিয়েছেন, নাকি অনিচ্ছাকৃতভাবে এমনটি হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

এ ব্যাপারে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। এমনটি হওয়ার কথা না।’

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com