এনসিপি নেত্রী ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদ, জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যার পর পৌর শহরের মুক্তমঞ্চ থেকে মশাল মিছিল বের করেন দলটির নেতাকর্মীরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলা ও উপজেলা পর্যায়ের এনসিপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, একজন সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা দেশের গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক নিরাপত্তার জন্য হুমকি। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। এ বিষয়ে সরকার ও প্রশাসনকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। প্রয়োজনে গণ-অভ্যুত্থানের সব অংশীজন, রাজনৈতিক ও নাগরিক সমাজের নেতাদের সঙ্গে নিয়ে ফ্যাসিবাদ ও স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানান বক্তারা।
তারা আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়ার চিনাইর ডিগ্রি কলেজ মাঠে শহীদ মীর মুগ্ধর স্মৃতিস্তম্ভে কালি লেপে দেওয়ার ঘটনাও অত্যন্ত নিন্দনীয়।

কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি মধুপুর পীরের