শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
Logo
×

নেত্রকোনায় ফ্যাসিবাদবিরোধী ঐক্যের বিক্ষোভ সমাবেশ

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

নেত্রকোণা সংবাদদাতা নেত্রকোনায় ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশব্যাপী সহিংসতা, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে ফ্যাসিবাদবিরোধী ঐক্যের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) বাদ জুমা নেত্রকোনা কেন্দ্রীয় বড় জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও জেলা সদস্য সচিব গাজী মুহাম্মাদ আবদুর রহীম রুহী। এতে প্রধান অতিথি ছিলেন নেত্রকোনা-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মোহাম্মদ আনোয়ারুল হক।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকারি স্থাপনায় অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টিকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

সমাবেশে জেলা বিএনপি, খেলাফত আন্দোলন, জমিয়তে উলামায়ে ইসলাম, ইসলামী ঐক্যজোট, এনসিপি, হেফাজতে ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা বক্তব্য দেন। বক্তারা দেশের শান্তি-শৃঙ্খলা ও সার্বভৌমত্ব রক্ষায় দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com