সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই এলাকায় অপরিশোধিত তরল বর্জ্য পরিবেশে নির্গমনের দায়ে চারটি কারখানাকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৬ অক্টোবর) সকাল ১১টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত তামাই এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তামাই নতুন পূর্বপাড়া এলাকার গোলাম হোসেন ডাইং ও সাদিয়া কালার হাউসকে ৫০ হাজার টাকা করে, নাঈম টেক্সটাইলকে এক লাখ টাকা ও তামাই উত্তরপাড়া এলাকার পান্নু মুন্সী ডাইংকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান। প্রসিকিউশন পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম। এ সময় বেলকুচি থানা-পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।
অভিযান শেষে কারখানার মালিকদের বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) স্থাপন করে পরিবেশ দূষণ রোধের মাধ্যমে কারখানা পরিচালনার নির্দেশ দেওয়া হয়। নির্দেশনা অমান্য করলে পুনরায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

কক্সবাজারে মাটি থেকে বের হচ্ছে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট
বাংলাদেশকে গভীরভাবে সমর্থন করে জাপান: তাকাইচি
বাংলাদেশ-জাপানের সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার সুযোগ এসেছে: প্রধানমন্ত্রী