প্রথম সমাচার ডেস্ক:
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় নিজ নিজ নির্বাচনি এলাকায় ফিরেছেন ঠাকুরগাঁওয়ের তিনটি সংসদীয় আসনের মধ্যে দুটি আসনের সংসদ সদস্যরা। তবে অপর একটি আসনের সংসদ সদস্য এখনো এলাকায় ফেরেননি বলে স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্র ও দলীয় নেতাকর্মীদের বরাতে জানা যায়, ঠাকুরগাঁও-১ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য মির্জা ফয়সাল আমিন এলাকায় ফিরে জেলা শহরে বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দিয়েছেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
অন্যদিকে ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান আকাশও সন্ধ্যায় সড়কপথে তার নির্বাচনি এলাকায় ফিরেছেন। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ডা. আব্দুস সালাম এলাকায় ফেরেননি। বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে দেশের বিভিন্ন স্থানে অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া গেলেও ঠাকুরগাঁও জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত রয়েছে।
তবে এর মধ্যেই জেলার রুহিয়ায় গভীর রাতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিলাদুন নবী জানান, বুধবার (১৮ নভেম্বর) দিনগত রাত ২টার দিকে রুহিয়া ডাকঘর (পোস্ট অফিস) এলাকায় এ বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে একজনকে আটক করেছে পুলিশ এবং বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করার প্রস্তুতি চলছে।

এবার শেখ হাসিনার স্বাক্ষর জাল করে চিঠি পাঠিয়েছেন ম্যাট্রিক্স চেম্বার্স: রাশেদ খাঁন
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন, জামায়াত-এনসিপির নিন্দা
লালমনিরহাটে উপজেলা বিএনপি অফিসে আগুন