সর্বশেষ ইপেপার জুলাই বিপ্লব জাতীয় বাণিজ্য রাজনীতি সারা দেশ বিনোদন বিশ্ব খেলা ইসলাম ও জীবন ফিচার আমার দেশ পরিবার প্রাণনাশের হুমকি পাওয়ার ঘটনায় রাজধানীর তেজগাঁও থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু।
সোমবার সন্ধ্যায় তিনি তেজগাঁও থানায় উপস্থিত হয়ে এই জিডি করেন। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুনিরুজ্জামান জিডির বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখছে।
এর আগে থানায় অবস্থানকালেও ফোনে হত্যার হুমকি পাওয়ার অভিযোগ করেন ডা. মিতু। তিনি এনসিপির রাজনৈতিক পর্ষদ সদস্য ও যুগ্ম আহ্বায়ক।
এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত জানান, সোমবার দুপুর ২টার দিকে থানায় অবস্থানকালে একটি বাংলাদেশি নম্বর থেকে ডা. মিতুকে ফোন করে হত্যার হুমকি দেওয়া হয়।
এর আগে গত রোববারও জাতীয় সংসদে অবস্থানকালে অপরিচিত একটি নম্বর থেকে ফোন করে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। সে সময় তাঁকে বলা হয়, ‘পরিবারের মায়া থাকলে দেশ থেকে ভাগেন’ এবং ‘টুকরা টুকরা করা হবে’।
এ ছাড়া গত শুক্রবার (১৩ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে ডা. মাহমুদা মিতু জানান, গত এক সপ্তাহ ধরে বিভিন্ন বিদেশি নম্বর থেকে ফোন ও হোয়াটসঅ্যাপে তাঁকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এর আগেও তিনি এমন হুমকির শিকার হয়েছেন বলে ওই পোস্টে উল্লেখ করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

জনগণ বিএনপিকে ‘ফেসবুক সরকার’ হিসেবে দেখতে চায় না : আশরাফ মাহদি
গোপালগঞ্জের সহিংসতা আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য হুমকি: নেজামে ইসলাম পার্টি
কুমিল্লায় বিবাহিতদের দিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কমিটি গঠনের প্রক্রিয়া