সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
Logo
×

ফজলুর রহমানকে ‘মুখে লাগাম দিতে’ বললেন স্বেচ্ছাসেবক দলের নেতা

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমানকে তাঁর বক্তব্যের বিষয়ে সতর্ক করেছেন কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ওয়ালীউল্লাহ রাব্বানী তৌকী। তিনি ফজলুর রহমানকে উদ্দেশ করে বলেছেন, ‘আমাদের রক্ত ও শ্রম-ঘামের ওপর দাঁড়িয়ে মুজিব প্রীতি কিংবা আওয়ামী লীগ প্রীতি চলবে না। হয় মুখে লাগাম দেন, না হয় দল ছাড়েন।’

সোমবার সকাল ৯টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। পোস্টে ওয়ালীউল্লাহ রাব্বানী তৌকী আরও লেখেন, ‘আপনার অতি কথনে আমরা মাঠের নেতাকর্মীরা বারবার বিব্রত হচ্ছি।’

ফজলুর রহমানের সাম্প্রতিক বিভিন্ন বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এ পোস্ট দেন। সম্প্রতি জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ সদস্য নিহতের সংখ্যা নিয়ে ফজলুর রহমানের দেয়া বক্তব্য এবং আওয়ামী লীগের পক্ষে দেয়া তাঁর বিভিন্ন মন্তব্য নিয়ে সমালোচনা চলছে। গত ২১ নভেম্বর এক সাক্ষাৎকারে ফজলুর রহমান বলেন, আওয়ামী লীগকে লোহার বাঁধ দিয়েও আটকে রাখা সম্ভব নয়। তাঁর এ বক্তব্যও রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।

উল্লেখ্য, অ্যাডভোকেট ফজলুর রহমান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ছিলেন। ২০২৫ সালের আগস্টে জামায়াত ও জুলাই আন্দোলনকারীদের নিয়ে মন্তব্যের জেরে তাঁর দলীয় পদ স্থগিত করা হয়। পরে পদ স্থগিত থাকা অবস্থায়ই ২০২৫ সালের নভেম্বরে তিনি কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়ন পান। ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ওই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com