পরশুরাম ও ছাগলনাইয়া—দুটি উপজেলাই সীমান্তবর্তী হওয়ায় মাদক ও চোরাচালান প্রতিরোধ, সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ক্ষেত্রে থানা পুলিশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নতুন কর্মস্থলে যোগদানের পর দুই কর্মকর্তা এসব চ্যালেঞ্জ মোকাবিলায় কী ধরনের ভূমিকা রাখেন, সেদিকে তাকিয়ে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।
এদিকে, ফেনী জেলার পুলিশ সুপার পদেও পরিবর্তন আনা হয়েছে। গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুল্লাহকে ফেনীর নতুন পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। তিনি বর্তমান পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের স্থলাভিষিক্ত হবেন। অন্যদিকে, প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ জারি করা হয়। জনস্বার্থে জারি করা আদেশ অবিলম্বে কার্যকর হওয়ার কথা বলা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

পুলিশের ভেতরে এখনো হাসিনার নেটওয়ার্ক, তদন্তে কয়েক হাজার কর্মকর্তা
সাবেক এমপি রতনের বাড়িতে পুলিশের অভিযান, পিএস আটক
এমপি নুসরাতের পৈতৃক বাড়িতে আগুন: আরও ৭ দিন সময় পেল তদন্ত কমিটি, এখনও নেই গ্রেপ্তার