ভুক্তভোগী শিশুটির বাবা জানান, গত ১৬ অক্টোবর তার দুটি এবং শিশুটির দাদির দুটি মুঠোফোনসহ মোট চারটি ফোন চুরি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে রাহুলের সঙ্গে তাদের বিরোধ তৈরি হয়। এরপর থেকে রাহুল ও তার পরিবারের সদস্যরা বিভিন্ন সময় তাদের ভয়ভীতি দেখিয়ে আসছিলেন। বিষয়টি থানায় জানালে পুলিশ উভয় পক্ষের মধ্যে মীমাংসা করে দেয়।
তিনি আরও বলেন, শনিবার বিকেলে মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে রাহুলের দাদার বাড়ি থেকে মেয়েকে উদ্ধার করা হয়। এরপর তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আমার মেয়ের সঙ্গে নৃশংস ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বগুড়া সদর থানার ওসি ইব্রাহিম আলী জানান, শনিবার বিকেলে মুঠোফোনে শিশুকে ধর্ষণের অভিযোগ এবং অভিযুক্তের দাদা-দাদিকে আটকে রাখার খবর পাওয়া যায়। পরে নারুলী পুলিশ ফাড়ির ইনচার্জসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়। তারা নিরাপত্তার স্বার্থে ওই দুজনকে পুলিশের হেফাজতে নিয়ে আসেন।
ওসি আরও বলেন, শিশুটিকে দেখতে হাসপাতালে যাওয়া হয়েছে এবং চিকিৎসকের সঙ্গে কথা হয়েছে। পরীক্ষা নিরীক্ষা শেষে ঘটনার প্রকৃত বিষয় জানা যাবে। ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে মামলা নেওয়া হবে। এ ঘটনায় সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জামালপুর রেলওয়ে ওভারপাসে বোমা সদৃশ বস্তু, আতঙ্কে যান চলাচল বন্ধ
গার্মেন্টস বন্ধ হলে দেশ অস্তিত্ব সংকটে পড়বে
‘বাবাকে না পেয়ে আমরা প্রায় আশাই ছেড়ে দিয়েছিলাম’