প্রথম সমাচার ডেস্ক:
বরিশাল মহানগর, দক্ষিণ ও উত্তর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) রাতে কেন্দ্রীয় যুবদল দপ্তরের দায়িত্বে থাকা মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঘোষিত কমিটিতে বরিশাল মহানগর যুবদলের সভাপতি হয়েছেন রিয়াজুর রহমান রিয়াজ এবং সাধারণ সম্পাদক হয়েছেন আরিফুর রহমান মুন্না।
কমিটির সিনিয়র সহসভাপতি করা হয়েছে তৌহিদুর রহমান তৌহিদকে। সহসভাপতি হয়েছেন আনিসুর রহমান আনিস।
এ ছাড়া ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রাজু খন্দকার এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন মুশফিকুর রহমান অভি।
দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মো. হাবিবুল্লাহ এবং সাধারণ সম্পাদক হয়েছেন সৈয়দ আশরাফুল ইসলাম মাহফুজ। কমিটির সিনিয়র সহসভাপতি মো. বেলায়েত হোসেন, এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক তারেক আল ইমরান এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. ইউসুফ খান রনি।
অন্যদিকে, উত্তর জেলা যুবদলের সভাপতি হয়েছেন মোহাম্মদ কায়ছার আহমেদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন আরিফুল ইসলাম জনি।

সরকার দলীয় এমপিদের এলাকায় হচ্ছে ২৫৬ সেতু
সরকার দলীয় এমপিদের এলাকায় হচ্ছে ২৫৬ সেতু
নারায়ণগঞ্জে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন