প্রথম সমাচার ডেস্ক:
প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন বিনা মূল্যে মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা। এ আয়োজনের আওতায় ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রথম আলোর কার্যালয় কারওয়ান বাজারে ১৮২তম অনলাইন পরামর্শ সহায়তা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত থেকে পরামর্শ প্রদান করেন বিশিষ্ট শিশু-কিশোর ও মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আহমেদ হেলাল। এইবারের বিষয়টি ছিল—‘সন্তানের আচরণ ও বন্ধু নির্বাচন: অভিভাবক হিসেবে আমাদের দায়িত্ব।’ উক্ত অনুষ্ঠান থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।বাবা-মা কি সন্তানের বন্ধু হতে পারেন? এমন প্রশ্নের উত্তরে ডা. আহমেদ হেলাল বলেন, মনস্তাত্ত্বিক ও বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বললে, বাবা-মা কখনোই সন্তানের 'বন্ধু' হতে পারেন না; বরং তাঁদের নিজস্ব দায়িত্বশীল স্থানেই থাকতে হবে। বন্ধুর সাথে যে ধরনের আচরণ বা আড্ডা মানানসই, বাবা-মার সাথে তা করা যায় না।তবে এর মানে এই নয় যে দূরত্ব থাকবে। অভিভাবক ও সন্তানের সম্পর্কে পূর্ণ স্বচ্ছতা এবং খোলামেলা পরিবেশ থাকা জরুরি। সন্তানের কোনো ভুল হলে সে যেন ভয় না পেয়ে বা কিছু না লুকিয়ে নির্দ্বিধায় তা বাবা-মাকে জানাতে পারে—এমন একটি পরম বিশ্বস্ততার পরিবেশ তৈরি করাই হলো প্রকৃত প্যারেন্টিং।

৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
খোলা চুলে সাহসী পোশাকে বলিউডের ছক ভেঙেছিলেন ‘সেক্স সিম্বল’ জিনাত
৪০ লাখ মানুষের শহরে গণশৌচাগার মাত্র ৬টি, অন্যগুলোর কী অবস্থা