রোববার, ২৪ মে ২০২৬
Logo
×
খালদুন ইনিশিয়েটিভ এবং স্টুডেন্ট স্কয়ার ফাউন্ডেশন এর উদ্যোগে এটি চালু হয়েছে

বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের জন্য শুরু হলো ‘কেআই ফেলোশিপ প্রোগ্রাম ২০২৬’

প্রথম সমাচার ডেস্ক ২১ মে ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের সহায়তায় যৌথভাবে ‘খালদুন ইনিশিয়েটিভ (KI) ফেলোশিপ প্রোগ্রাম ২০২৬–২০২৭’ চালু করেছে খালদুন ইনিশিয়েটিভ এবং স্টুডেন্ট স্কয়ার ফাউন্ডেশন।

আয়োজকরা জানান, বিদেশে উচ্চশিক্ষার জন্য আবেদন করতে আগ্রহী শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা ও প্রয়োজনীয় সহায়তা দেওয়াই এই ফেলোশিপ প্রোগ্রামের মূল লক্ষ্য। বিশেষ করে উত্তর আমেরিকা, ইউরোপসহ বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে সামাজিক বিজ্ঞান (Social Sciences) ও মানবিক (Humanities) বিষয়ে স্নাতকোত্তর পর্যায়ে পড়তে আগ্রহীদের জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।

ফেলোশিপের আওতায় অংশগ্রহণকারীরা নেটওয়ার্কিং ও নেতৃত্ব বিকাশের জন্য বিশেষ আবাসিক ওপেনিং ও ক্লোজিং রিট্রিটে অংশ নেওয়ার সুযোগ পাবেন। এছাড়া এসওপি (SOP) লেখা, এলওআর (LOR) প্রস্তুতকরণ এবং বিদেশে উচ্চশিক্ষার আবেদন প্রক্রিয়া নিয়ে মাস্টারক্লাসের আয়োজন থাকবে।

এসব পরামর্শ ও সেবা প্রদানের পাশাপাশি অভিজ্ঞ পেশাজীবীদের কাছ থেকে মেন্টরশিপ এবং GRE, TOEFL ও IELTS পরীক্ষার ফি ও বিশ্ববিদ্যালয়ে আবেদনের খরচের জন্য আর্থিক সহায়তাও দেওয়া হবে।

আবেদনের যোগ্যতা হিসেবে প্রার্থীর পড়াশোনা বা সামাজিক কাজের মাধ্যমে নতুন কিছু শেখার আগ্রহ থাকতে হবে। এর পাশাপাশি বিদেশে আবেদন প্রক্রিয়ার খরচ মেটাতে আর্থিক সহায়তার প্রয়োজন থাকতে হবে। আগামী ২৩ মে ২০২৬ পর্যন্ত আবেদন করা যাবে।

আবেদন লিংক:
খালদুন ইনিশিয়েটিভ ফেলোশিপ আবেদন ফর্ম

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...