চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এইচএসসি ও আলিম পরীক্ষায় ফলাফলে এবারও বিপর্যয় ঘটেছে।এইচএসসিতে পাশের হার ৮.৮৯% বাড়লেও আলিমে কমেছে ২১.৬৬%।
২০২৬ সালের পরীক্ষায় এইচএসসিতে পরীক্ষা দিয়েছে ১হাজার ১৯৪ জন, পাশ করেছে ৩৮১জন, পাশের হার ৩১.৯১%, জিপিএ-৫ পেয়েছে ২ জন। আলিম পরীক্ষা দিয়েছে ১৪৫ জন, পাশ করেছে ৪২ জন ও পাশের হার ২৮.৯৭%।
এবার এইচ.এস.সি পরীক্ষার ফলাফলে ছেংগারচর সরকারি কলেজে মোট ৩১৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাশ করেছে ১১৪ জন ও পাশের হার ৩৬.৩২%।নিশ্চিন্তপুর ডিগ্রী কলেজ থেকে মোট ২০১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাশ করেছে ৫০জন ও পাশের হার ২৪.৮৮%। সুজাতপুর কলেজ থেকে মোট ৯৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাশ করেছে ২৪ জন, পাশের হার ২৪.৭৪% ।মুন্সী আজিম উদ্দিন ডিগ্রী কলেজ থেকে মোট ৬১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাশ করেছে ১৬জন ও পাশের হার ২৬.২৩%। নাউরী কলেজ থেকে মোট ১৬৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাশ করেছে ৫৭জন ও পাশের হার ৩৩.৭৩% ও জিপিএ-৫ পেয়েছে ১ জন।আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয় থেকে মোট ৯১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাশ করেছে ১৯ জন ও পাশের হার ২০.৮৮%।দি কার্টার একাডেমি থেকে মোট ২১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাশ করেছে ১২ জন ও পাশের হার ৫৭.১৪% ও জিপিএ-৫ পেয়েছে ১ জন।লুধুয়া হাই স্কুল এন্ড কলেজ থেকে মোট ৮৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাশ করেছে ৩৮জন ও পাশের হার ৪৩.১৮%। কালিপুর হাইস্কুল এন্ড কলেজ থেকে মোট ১০৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাশ করেছে ২৯ জন ও পাশের হার ২৮.১৬%।ধনাগোদা তালতলি স্কুল এন্ড কলেজ থেকে মোট ২৬জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাশ করেছে ১০ জন ও পাশের হার ৩৮.৪৬%।শরীফ উল্যাহ হাই স্কুল এন্ড কলেজ মোট ১৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাশ করেছে ১০জন ও পাশের হার ৬৬.৬৭%। জীবগাওঁ জে.হক ইচ্চ বিদ্যালয় কলেজ থেকে মোট ০৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাশ করেছে ০২ জন ও পাশের হার ২৫%।
আলিম পরীক্ষায় ফরাজীকান্দি আল ওয়াসিয়ে কামিল মাদ্রাসা থেকে মোট ৩২ জন অংশগ্রহণ করে পাশ করেছে ১৩ জন ও পাশের হার ৪০.৬২%। নেদায়ে ইসলাম মহিলা মাদ্রাসা থেকে থেকে মোট ৩১ জন অংশগ্রহণ করে পাশ করেছে ০৪ জন ও পাশের হার ১২.৯০%। হাশিমপুর আলীম মাদ্রাসা থেকে মোট ২২ জন অংশগ্রহণ করে পাশ করেছে ০২ জন ও পাশের হার ০৯.১০%। সাড়ে পাঁচআনী হোসাইনিয়া ফাজিল মাদ্রাসা থেকে মোট ২৬ জন অংশগ্রহণ করে পাশ করেছে ১০ জন ও পাশের হার ৩৮.৪৬%। বদরপুর আদমিয়া ফাজিল মাদ্রাসা থেকে মোট ২৩ জন অংশগ্রহণ করে পাশ করেছে ১১ জন ও পাশের হার ৪৭.৮২%। লবাইরকান্দি আলআমিন আলীম মাদ্রাসা থেকে মোট ১১ জন অংশগ্রহণ করে পাশ করেছে ০২ জন ও পাশের হার ১৮.১৮%।
২০২৫ সালে এ উপজেলায় এইচএসসি ও আলিম পরীক্ষায় ফলাফলে চরম বিপর্যয় ঘটেছিল।২০২৫ সালের পরীক্ষায় এইচএসসিতে পরীক্ষা দিয়েছে ১হাজার ৮ শত ২০ জন, পাশ করেছে ৪শত ১৯ জন, পাশের হার ২৩.০২%, জিপিএ-৫ পেয়েছে ২ জন। আলিম পরীক্ষা দিয়েছে ১৫৮ জন, পাশ করেছে ৮০ জন ও পাশের হার ৫০.৬৩% জন।

পরীক্ষা দিলেই পাস সে ধারণা থেকে বের হওয়া উচিত: প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী
এইচএসসিতে ১০ বছরে সর্বনিম্ন পাসের হার!
মেডিকেল কলেজে জিয়া, খালেদা ও তারেকের বই রাখার নির্দেশনা বাতিল করল স্বাস্থ্য মন্ত্রণালয়