১০ (নাঙ্গলকোট ও লালমাই) আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া বললেন, যুবদলের আন্দোলনেই বাংলাদেশ থেকে শেখ হাসিনা পালিয়েছে। এই যুবকরাই ১২ তারিখে আমাকে এমপি বানিয়েছেন। আর তারাই আগামী দিনের নাঙ্গলকোট, আগামী দিনের বাংলাদেশ।
আজ শনিবার (৩১ অক্টোবর) বেলা ১২টার দিকে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি অনার্স কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাঙ্গলকোট উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মনিরুল ইসলাম মনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া জানান, যুবদলের প্রতি তার দায়বদ্ধতা একটু বেশি।
এমপি মোবাশ্বের বলেন, আজ যারা বিএনপির নেতা হয়েছেন, তারা ছাত্রদল ও যুবদল করে নেতা হয়েছেন। তাদের কাছে দল নিরাপদ। তারা কোনো ব্যক্তির দল করেন না। তারা জিয়া পরিবারের লোক, ধানের শীষের লোক। ১২ তারিখের নির্বাচনে সেটি প্রমাণ হয়েছে।
তিনি আরও বলেন, নির্বাচনের আগে জনগণকে কথা দিয়েছিলাম, আপনার স্বপ্ন আমার অঙ্গীকার। জনগণকে দেওয়া সেই অঙ্গীকার রক্ষা করতে হলে যুবদলকে দায়িত্ব দিতে হবে। এবার যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী একটু ব্যতিক্রম। গত বছর ঠিক এমন দিনে যুবদলের কমিটি বিলুপ্ত করা হয়েছিল। এর ফলে আপনারা আনন্দ থেকে বঞ্চিত হয়েছিলেন।

শেখ হাসিনা দেশে ফিরলে আ. লীগের অবশিষ্টাংশেরও কবর রচিত হবে: সারজিস আলম
মুজিব-হাসিনার জন্মস্থান গোপালগঞ্জে দাঁড়িয়ে জামায়াত আমিরের প্রতিশ্রুতি, ‘দাবি আদায়ে আমরা অনড়’
এক দফা আদায়ে সময়মতো ডাক আসবে, ঢাকায় সমবেত হওয়ার জন্য প্রস্তুত থাকুন: মামুনুল হক