সৌদি আরবের পূর্বাঞ্চল দেশটির অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি। এখানেই দেশটির অধিকাংশ তেল ও গ্যাসের মজুত রয়েছে। রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর প্রধান কার্যালয়ও এই অঞ্চলে অবস্থিত। ফলে সেখানে ধারাবাহিক ড্রোন হামলার ঘটনায় জ্বালানি অবকাঠামোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
গত কয়েক সপ্তাহে পূর্বাঞ্চলে একাধিক হামলার ঘটনা ঘটেছে। চলতি অক্টোবরের শুরুতে একটি হামলায় সৌদি আরামকোর প্রধান কার্যালয় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও খবর প্রকাশিত হয়।
এদিকে, শুক্রবার মদিনা অঞ্চলের আকাশে হুথিদের ছোড়া একটি ড্রোন শনাক্ত করে ধ্বংস করার দাবি জানায় সৌদি নেতৃত্বাধীন জোট। তবে ওই হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে হুথিরা।

যেখানে হুমকি, সেখানেই তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ মোজতবা খামেনির
ফের হামলার দুঃসাহস দেখালে যুদ্ধ বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়বে: ইরান
ইসরায়েলে সরাসরি প্রধানমন্ত্রী নির্বাচনের কথা ভাবছে নেতানিয়াহুবিরোধী জোট