শনিবার, ১৮ জুলাই ২০২৬
Logo
×

বেসরকারি চাকরিজীবীদের জন্য ন্যায্য বেতন কাঠামোর দাবি, সংবাদ সম্মেলনে হান্নান মাসুদ

প্রথম সমাচার ডেস্ক ২৭ জুন ২০২৬, ০১:২৮ অপরাহ্ন

বেসরকারি খাতে কর্মরত প্রকৌশলী ও অন্যান্য চাকরিজীবীদের জন্য ন্যায্য ও যুগোপযোগী পে-স্কেল বা বেতন কাঠামো প্রণয়নের দাবি জানিয়েছে ন্যাশনাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যালায়েন্স (এনডিইএ)।

এ দাবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ এমপি এবং এনডিইএর নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, সরকারি চাকরিজীবীদের মতো বেসরকারি খাতের প্রকৌশলী ও কর্মীদের জন্যও একটি ন্যায়সঙ্গত, দক্ষতাভিত্তিক ও বৈষম্যহীন বেতন কাঠামো প্রণয়ন সময়ের দাবি। এতে কর্মীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি দেশের শিল্প ও প্রকৌশল খাত আরও গতিশীল হবে।

তারা বেসরকারি চাকরিজীবীদের স্বার্থ সংরক্ষণে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান এবং এ বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে একটি গ্রহণযোগ্য পে-স্কেল বাস্তবায়নের দাবি জানান।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...