শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
Logo
×

ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে ছাত্রলীগ নেতা ইশান গ্রেফতার

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পৌর শাখার সহসভাপতি ইশতিয়াক আহম্মদ ইশানকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৮ নভেম্বর) রাত ২টা ৩০ মিনিটের দিকে শহরের ট্যাংকেরপাড় এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ইশতিয়াক আহম্মদ ইশান শহরের ট্যাংকেরপাড় এলাকার বাসিন্দা। তিনি ব্রাহ্মণবাড়িয়া পৌর শাখা ছাত্রলীগের সহসভাপতি। তার পিতার নাম মো. ইদ্রিস মিয়া এবং মাতার নাম নাজমুল নাহার।

পুলিশ সূত্রে জানা গেছে, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, গ্রেফতারের পর শনিবার দুপুরে ইশতিয়াক আহম্মদ ইশানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com