২০০৭ সালে দায়ের করা একটি ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ মামলায় আদালত থেকে জামিন পেয়েছেন ভোলার বোরহানউদ্দিন পৌরসভার মেয়রপ্রার্থী ও দৌলতখান প্রেসক্লাবের উপদেষ্টা মো. আকবর হোসেন এবং বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলম খান। রোববার (১৫ নভেম্বর) ভোলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ. এস. এম. তারিক শামস শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন। জামিন পাওয়ার পর মো. আকবর হোসেন বলেন, ২০০৭ সালে তৎকালীন রাজনৈতিক পরিস্থিতিতে সাবেক বাণিজ্য ও শিল্পমন্ত্রী তোফায়েল আহমেদের নির্দেশে বোরহানউদ্দিন পৌরসভার সাবেক ৯ নম্বর ওয়ার্ডের তৎকালীন কাউন্সিলর মো. ইউসুফ আমাদের বিরুদ্ধে এ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করেন। মামলাটির ১ নম্বর আসামি করা হয় ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিমকে। তিনি আরও বলেন, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন ধরে আমাদের এ মামলার হয়রানি মোকাবিলা করতে হয়েছে। আমরা শুরু থেকেই এ মামলাকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছি। অবশেষে আদালত থেকে জামিন পাওয়ায় আমরা স্বস্তি পেয়েছি। আমরা বিশ্বাস করি, ন্যায়বিচারের মাধ্যমে প্রকৃত সত্য প্রতিষ্ঠিত হবে।

প্রধান সম্পাদক : মাফরুজা সুলতানা
সম্পাদক : ব্যারিষ্টার মোহাম্মদ মারুফ ইব্রাহীম (আকাশ)
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : ৭/এ/১ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮।
Email : khabarpatrabd@gmail.com

পদ্মায় অবৈধ মাটি কাটার সময় পুলিশের অভিযান, জব্দ ভেকু-ট্রাক
হরমুজ প্রণালিতে দুই তেলবাহী জাহাজে আগুন, একটি ডোবার দাবি
ওসির গাড়িতে আগুন, বেনজীরের বান্ধবী পরিচয়দানকারী নাজনীন গ্রেফতার