আজজা স্লিমেন তিউনিসীয় মডেল ও অভিনেত্রী। ১৩ নভেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত প্রথম ভোগ অ্যারাবিয়া বল: আর্ট এক্সিবিশনের সঞ্চালক হিসেবে আলোচনায় এসেছেন তিনি। বিশেষ করে এদিন তাঁর পরনে থাকা গাউনটি বিশেষভাবে নজর কেড়েছে। চলুন ছবিতে ছবিতে দেখে নেওয়া যাক আজজার সাজপোশাক
ভোগ অ্যারাবিয়া বলের সঞ্চালক হিসেবে আজজা স্লিমেন লেবানিজ ডিজাইনার রামি কাদির নকশা করা বিশেষ একটি গাউন পরেছিলেন ১৩ নভেম্বরগাউনটির অনুপ্রেরণা ছিল বিশ্বখ্যাত চিত্রকর ভিনসেন্ট ভ্যান গঘের ১৮৮৯ সালে আঁকা বিখ্যাত চিত্রকর্ম ‘দ্য স্টারি নাইট’। নীল, ফিরোজা ও হলুদ রঙের থ্রিডি মোজাইক অলংকরণে গাউনে ফুটিয়ে তোলা হয় ছবিটির ঘূর্ণমান তুলির আঁচড়ের আবহচিত্রকর্মটিকে পোশাকের মাধ্যমে জীবন্ত করে তুলেছেন ডিজাইনার রামি কাদি। স্ট্র্যাপলেস গাউনটির কাট ছিল শরীরের সঙ্গে আঁটসাঁট, নিচের দিকে মাছের লেজের মতো ছড়িয়ে পড়া মারমেইড সিলুয়েটচকচকে অ্যাপ্লিকের প্রতিটি অংশ আলাদাভাবে তৈরি করে হাতে বসানো হয়েছে। এর মাধ্যমে ভ্যান গঘের চিত্রকর্মের বৈশিষ্ট্যপূর্ণ ঘূর্ণমান তুলির আঁচড় ফুটিয়ে তোলা হয়েছে। গাউনজুড়ে কোবাল্ট ব্লু, ফিরোজা, অ্যাকোয়া ও হলুদ রঙের সমন্বয় দেখা গেছে। রঙের নকশাগুলো এমনভাবে সাজানো হয়েছে, যাতে সেটা শরীরের স্বাভাবিক গঠন অনুসরণ করতে পারেপোশাকটির সঙ্গে আজজা গয়না বেছে নিয়েছিলেন সুইজারল্যান্ডের বিলাসবহুল ঘড়ি ও গয়না নির্মাতা ব্র্যান্ড পিয়াজে থেকেসন্ধ্যায় শুরু হওয়া বলে সঞ্চালক হিসেবে স্বাভাবিকভাবেই অনুষ্ঠানের মধ্যমণি ছিলেন আজজা স্লিমেন। আর তাঁর পোশাকেই যেন ফুটে উঠেছে ভোগ অ্যারাবিয়া বলের মূল ভাবনা। ফ্যাশন ও শিল্প এখানে মিলেছেভ্যান গঘের ‘দ্য স্টারি নাইট’ থেকে অনুপ্রাণিত গাউনে নীলের আধিক্য থাকলেও আজজা নিজের মেকআপে কিন্তু সেই গাঢ় নীল ব্যবহার করেননি, তার বদলে নিয়েছিলেন ন্যুড শেডের হালকা মেকআপ। হালকা চোখ ও গোলাপি ঠোঁটের সাজে আজজার গাউনটিই হয়ে ওঠে মূল আকর্ষণদক্ষিণি কনে সাজে মেহজাবীন, দেখুন ৯টি ছবি

সিডরবিধ্বস্ত পটুয়াখালীতে শিশুদের কান্না দেখে কেঁদেছিলেন শাকিরা
সেনাবাহিনীর উচ্চপর্যায়ে বড় রদবদল
তদন্ত প্রভাবিত করার কোনো উদ্দেশ্য ছিল না, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী