প্রথম সমাচার ডেস্ক:
রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গেছে।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম।
তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট পাঠানো হয়েছে। এর মধ্যে তেজগাঁও ফায়ার স্টেশনের তিনটি, বারিধারা ফায়ার স্টেশনের দুটি এবং কুর্মিটোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট রয়েছে।

আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামবেন মেসি!
লন্ডনে ‘এনসিপি-আ.লীগ’ সংঘর্ষের জেরে সব বাংলাদেশিকে তাড়ানোর দাবি ব্রিটিশ এমপির
টানা ৬ বারের মতো কমল স্বর্ণের দাম, ভরিতে কত