আনচেলত্তির সাম্প্রতিক পরিসংখ্যানে তাকানো যায়। গত এক দশকে শুধু ইংলিশ ক্লাব এভারটনের কোচ হিসেবে ব্রাজিল কোচের দায়িত্বের চেয়েও খারাপ শুরু হয়েছিল তাঁর। এভারটনে প্রথম ২১ ম্যাচে তাঁর পয়েন্ট অর্জনের হার ছিল ৪৭.৬ শতাংশ। নাপোলিতে ৬৯.৮৪ শতাংশ, বায়ার্ন মিউনিখে ৭৬.২ শতাংশ ও রিয়াল মাদ্রিদে দ্বিতীয় মেয়াদে ৭৯.৩ শতাংশ।
ব্রাজিলের কোচ হিসেবে এখনো প্রত্যাশা মেটাতে পারেননি আনচেলত্তি
পরিসংখ্যান চোখে আঙুল দিয়ে সব দেখিয়ে দেওয়ায় আনচেলত্তির আসলে ব্রাজিলে সমালোচনার জবাব দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। এ কারণেই সম্ভবত সিঙ্গাপুর ম্যাচের আগে গতকালের সংবাদ সম্মেলনে রক্ষণাত্মক ভূমিকায় দেখা গেল আনচেলত্তিকে।
ব্রাজিল কোচ বলেন, ‘(কোচের) দায়িত্বটা নতুন। আমরা যেটা করছি, সেটা আমার ভালোই লাগছে। তবে আমার মূল্যায়ন হলো এটি যথেষ্ট নয়। আমাকে আরও বেশি কিছু করতে হবে এবং তা করব। আমাকে আরও উন্নতি করতে হবে। জাতীয় দলকে আবার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলতে আমাকে আরও কাজ করতে হবে। অনেক দিন ধরে আমরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল হয়ে উঠতে পারিনি। জাতীয় দলকে বিশ্বের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল বানাতে আমি আরও বেশি কিছু করতে চাই।’
আনচেলত্তিকে বরখাস্ত করো—ব্রাজিলের ফুটবলপ্রধানকে রোমারিও
রোমারিওর সমালোচনার জবাবে দেখা গেল গণতান্ত্রিক আনচেলত্তিকে, ‘এটা মতপ্রকাশের স্বাধীনতা, আর গণতান্ত্রিক দেশে সবারই মত দেওয়ার অধিকার আছে। রোমারিও তাঁর মত দিয়েছেন। মিথ্যা, সত্য কিংবা অর্থহীন যা-ই হোক না কেন, কথা বলার অধিকার সবার রয়েছে। সত্য হলো রোমারিও অনেক বেশি কথা বলেন এবং সেটা তাঁর অধিকার।’
ফুটবল নিয়ে ব্রাজিলিয়ানদের আবেগ আসলে এমনই। সমর্থকদের চোখে আনচেলত্তির জন্য যে বিষয় নেতিবাচক হয়ে দাঁড়িয়েছে, তা হলো দলের পারফরম্যান্সের মান এবং ধারাবাহিকতার অভাব। আনচেলত্তি কোচের দায়িত্ব নেওয়ার পর এ পর্যন্ত শুধু প্রীতি ম্যাচে সেনেগাল, দক্ষিণ কোরিয়া ও ক্রোয়েশিয়ার বিপক্ষে জয়ে ভালো খেলেছে ব্রাজিল এবং বিশ্বকাপে জাপানের বিপক্ষে পারফরম্যান্স মোটামুটি সন্তোষজনক ছিল। বাকি সব ম্যাচে ফল যেটাই হোক না কেন, পারফরম্যান্সের মাপকাঠিতে হতাশই হয়েছেন ব্রাজিলিয়ানরা।
আনচেলত্তির সামনে প্রীতি ম্যাচে আজ প্রতিপক্ষ সিঙ্গাপুর
কৌশলগত দিক থেকে আনচেলত্তি প্রথম বছর কাটিয়েছেন দুই মিডফিল্ডার ও চার ফরোয়ার্ডের একটি ছক নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে, যা গত বিশ্বকাপে কাজে আসেনি। তা সত্ত্বেও বিশ্বকাপের পর গত সেপ্টেম্বর–অক্টোবরে প্রথম আন্তর্জাতিক বিরতিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচেও সেই একই ছকে অটল ছিলেন আনচেলত্তি।
নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে গত শনিবার জাপানের বিপক্ষে ৩–২ গোলে হারের ম্যাচে সমস্যা হয়ে দাঁড়ায় ব্রাজিলের রক্ষণভাগ। ওপরে উঠে প্রতিপক্ষকে চাপে রাখার চেষ্টা করে গোল খেয়েছে ব্রাজিল। শক্তিতে অনেক পেছানো সিঙ্গাপুরের বিপক্ষে আজ প্রীতি ম্যাচের ফল যা-ই হোক না কেন, ব্রাজিলের ২০২৬ মৌসুম শেষ হতে যাচ্ছে একরাশ অনিশ্চয়তা ও সংশয় নিয়ে।
সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় বিকেল ৪টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।

নভেম্বরেই প্রথম, নভেম্বরেই ৫০, নভেম্বরেই বাংলাদেশের সেঞ্চুরির সেঞ্চুরি
জার্মানির কাছে পাঁচ গোল খেয়ে নেদারল্যান্ডসের ইতিহাসে সবচেয়ে বড় হার
স্বামী ও সন্তান হারানোর পর ক্যান্সারের সঙ্গে লড়ছেন জুলাই শহীদ রনির মা