প্রথম সমাচার ডেস্ক:
মাদারীপুরে সাবেক নৌপরিবহনমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা শাজাহান খানের পারিবারিক প্রতিষ্ঠান ও একটি বহুতল ব্যবসায়িক ভবনে ভাঙচুর, ককটেল ও পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।
রোববার (২৯ নভেম্বর) দুপুরে মাদারীপুর শহরে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মাদারীপুর শহরের মডেল থানার সামনে আওয়ামী লীগ নেতা শাজাহান খানের পারিবারিক বহুতল ব্যবসায়িক প্রতিষ্ঠানে একাধিক পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়। এসময় ভবনে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
একই সময় শহরের সার্বিক ইন্টারন্যাশনাল হোটেলের সামনের দরজার গ্লাস ভাঙচুর ও একাধিক ককটেল ও পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সার্বিক ইন্টারন্যাশনাল হোটেলের নিরাপত্তাকর্মী মো. বজলুর শেখ বলেন, ‘কোনো কিছু বুঝে ওঠার আগেই একদল দুর্বৃত্ত হোটেলে হামলা চালায়। তারা ২০টির মতো ককটেল ও পেট্রোলবোমা নিক্ষেপ করে।
সূত্র: মূল প্রতিবেদন

চট্টগ্রামে যুবদল নেতার কনসার্ট শেষে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেফতার ৯