চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. মো. শহীদুল হক মালয়েশিয়ায় দুটি আন্তর্জাতিক সম্মেলনে গবেষণাপত্র উপস্থাপন করবেন।
এশিয়া প্যাসিফিক স্কলার্স কংগ্রেস (এপিএসসি) ২০২৬-এর অংশ হিসেবে আয়োজিত ‘এশিয়া প্যাসিফিক কনফারেন্স অন সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ’-এ গবেষণাপত্র উপস্থাপনের জন্য তাঁকে আমন্ত্রণ জানিয়েছে মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ‘একাডেমি প্রফেসর মালয়েশিয়া’ (এপিএম)। আগামী ৩ ও ৪ নভেম্বর কুয়ালালামপুরের মালয়েশিয়ান রিসার্চ অ্যাক্সিলারেটর ফর টেকনোলজি অ্যান্ড ইনোভেশন (এমআরএএনটিআই)-এ সম্মেলনটি অনুষ্ঠিত হবে। এতে তিনি ‘Framing Islam in Bangladeshi Media: A Critical Content Analysis of Representation, Narratives, and Stereotypes’ শীর্ষক গবেষণাপত্র উপস্থাপন করবেন।
এপিএসসি ২০২৬-এ মালয়েশিয়া ও এশিয়া-প্যাসিফিক অঞ্চলের শিক্ষাবিদ, গবেষক, নীতিনির্ধারক এবং শিল্পখাতের প্রতিনিধিরা অংশ নেবেন। বুদ্ধিবৃত্তিক বিনিময়, আন্তবিষয়ক সংলাপ এবং আন্তর্জাতিক একাডেমিক নেটওয়ার্ক জোরদার করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
এ ছাড়া আগামী ১০ ও ১১ নভেম্বর ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার (আইআইইউএম) গোম্বাক ক্যাম্পাসে অনুষ্ঠিতব্য সপ্তম ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইসলামিক জুরিসপ্রুডেন্স’ (আইসিআইজে ২০২৬)-এ তিনি ‘Ethical Use of Artificial Intelligence: An Islamic Perspective’ শীর্ষক গবেষণাপত্র উপস্থাপন করবেন।
সম্মেলনটির প্রতিপাদ্য ‘Artificial Intelligence in the Light of Maqasid Shariah: Contemporary Issues and Future Prospects’। এতে বিশ্বের বিভিন্ন দেশের গবেষক, শিক্ষাবিদ ও পেশাজীবীরা অংশ নেবেন। সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) নৈতিক, আইনগত ও সামাজিক প্রভাব এবং মাকাসিদুশ শরিয়াহর আলোকে এর সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হবে। বিশেষভাবে ইসলামি আইনশাস্ত্র, ফতোয়া, ইসলামি অর্থনীতি, শিক্ষা, সুশাসন, মানবিক মর্যাদা ও প্রযুক্তিগত পরিবর্তনের মতো বিষয়গুলো প্রাধান্য পাবে।

‘আপনি দায়িত্ব নিলে সমস্যা হবে’: অধ্যাপককে জাবির আওয়ামীপন্থি শিক্ষকের হুমকি
চবিতে ব্রিটিশ কাউন্সিলের ইয়ুথ কানেক্ট প্রোগ্রামে ৬০ শিক্ষার্থীর অংশগ্রহণ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে হেনস্তা, ইতিহাস পরিবহনের ১২ বাস আটক