শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Logo
×

মেহেরপুরে বিএনপি তিন নেতার বাড়ির সামনে ‘জয় বাংলা’ লেখা বোমাসদৃশ বস্তু উদ্ধার

Icon প্রথম সমাচার ডেস্ক

মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামে বিএনপির তিন নেতাকর্মীর বাড়ির সামনে থেকে ‘জয় বাংলা’ লেখা তিনটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১১ নভেম্বর) সকালে গ্রামের পৃথক তিনটি স্থান থেকে বোমাগুলো উদ্ধার করা হয়।

গোভীপুর গ্রামের খোকন, রুহুল আমিন ও আইব নবী রহমানের বাড়ির গেটের সামনে থেকে বোমাসদৃশ বস্তুগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় পুরো গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরে ঘটনাস্থল থেকে বোমা উদ্ধার করে পানী ভর্তি বালতিতে রাখে পুলিশ।

স্থানীয়রা জানান, সকালে উদ্ধার হওয়া বোমাসদৃশ বস্তুগুলোর গায়ে লাল টেপ পেঁচানো ও সাদা কাগজে ‘জয় বাংলা’ লেখা ছিল। সকালে স্থানীয়রা প্রথমে বোমাগুলো দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বিএনপি নেতাকর্মী খোকন, রুহুল আমিন ও আইব নবী জানান, সকালে ঘুম থেকে উঠে আমার পরিবারের সদস্যরা দেখে বাড়ির গেটের সামনে লাল টেপ মোড়ানো বোমা এবং তাতে লেখা আছে জয় বাংলা। কিছুক্ষণের মধ্যেই তিনজনের বাড়ির গেটে একই ধরনের বোমাসদৃশ পাওয়া যায়। যেহেতু আমরা বিএনপি দল করি তাই সন্ত্রাসী গ্রুপ আমাদের কে হুমকি দেওয়ার জন্যই এগুলো রেখে গেছে বলে আমরা ধারণা করছি।

মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ন কবীর জানান, সকালে গোভিপুর গ্রামে তিন জন ব্যাক্তির বাড়ির সামনের গেটে লাল টেপ পেচানো তিনটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। রাতের আঁধারে এলাকায় আতংক সৃষ্টির জন্য দুর্বৃত্তরা রেখে গেছে।

এদিকে, রাতভর ককটেল আতঙ্কের পর সকালে একসঙ্গে তিনটি বোমাসদৃশ বস্তু উদ্ধার।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com