রোববার, ২২ নভেম্বর ২০২৬
Logo
×

মোটরসাইকেল থেকে পড়ে যেতেই ট্রাকের চাপা, ঘটনাস্থলেই মৃত্যু

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাইদুল ইসলাম (৩৮) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। রোববার (২২ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার তেতুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাইদুল ইসলাম লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার দক্ষিণ গোপাল রায় গ্রামের মো. ইসাহাক আলীর ছেলে।

জানা গেছে, মাইদুল ইসলাম লালমনিরহাট থেকে মোটরসাইকেলে করে জয়পুরহাটে যাচ্ছিলেন। পথিমধ্যে ফুলবাড়ী পৌরশহরের তেতুলিয়া এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তিনি সড়কে পড়ে যান। এ সময় রংপুরের মিঠাপুকুরগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকটি শনাক্ত করার কাজ চলছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com