রোববার, ১৫ নভেম্বর ২০২৬
Logo
×

যশোরে ৯৫ বোতল বিদেশি মদ প্রাইভেটকারসহ ২ কারবারি আটক

Icon প্রথম সমাচার ডেস্ক

যশোরে ৯৫ বোতল বিদেশি মদসহ ২জনকে আটক করেছে এসআরবি-৬-এর সদস্যরা । এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

যশোর এসআরবি-৬-এর স্কোয়াড লিডার ও কোম্পানি কমান্ডার ইমামীম মুবীন সরকার সুমনের নেতৃত্বে রোববার (১৫ নভেম্বর) সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ধলগা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, ফরিদপুরের মধুখালী থানার আরপাড়া গ্রামের আব্দুল সাত্তার মল্লিকের ছেলে মোক্তার হোসেন এবং পটুয়াখালী জেলার গলাচিপা এলাকার সেকেন্দার আলীর ছেলে রাজ্জাক।

  জেলার খবর এর সর্বশেষ খবর

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com