মাউশির পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক মো. নাজমুল হক বলেন, তিনি একটি তদবির নিয়ে গত কয়েক দিনে তিন-চারবার এসেছেন। তার আচরণে সন্দেহ হলে আজ ডেকে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় ভুয়া প্রমাণিত হওয়ায় তাকে পুলিশের কাছে তুলে দেওয়া হয়।
এর আগে গত ২৭ জুলাই রাজধানীর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের নাম ব্যবহার করে ভুয়া ডিও লেটার নিয়ে বদলির তদবির করতে এসে ধরা পড়েন মো. মুহিব্বুল্লাহ নামের আরেক প্রতারক। ধরা পড়া ব্যক্তি নিজেকে ৩৬তম বিসিএসের ক্যাডার এবং বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক হিসেবে দাবি করেছিলেন।
এ সময় তার ব্যাগ থেকে বিভিন্ন সরকারি কলেজের উপাধ্যক্ষ এবং বিভিন্ন শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের বদলির আবেদন, মন্ত্রীসহ বিভিন্ন উচ্চপদস্থ ব্যক্তির নামে ইস্যু করা ১৩টি ভুয়া ডিও লেটার, ভুয়া পরিচয়পত্র, ১ লাখ টাকার একটি চেক, সোনালী ব্যাংকের একটি চেকবই, একটি নম্বরের তালিকা এবং বিপুল ভিজিটিং কার্ড উদ্ধার করা হয়। এ ছাড়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তরসহ অন্যান্য সরকারি দপ্তরের বিভিন্ন পদের বদলিসংক্রান্ত জাল নথিপত্রও উদ্ধার করা হয়।

এমপি নুসরাতের বাড়িতে অগ্নিসংযোগ, ৮ জনের নামে মামলা