রোববার, ২৪ মে ২০২৬
Logo
×
হামলা বন্ধ থাকলে অভিযান স্থগিত, দুই সপ্তাহ নিরাপদ নৌ চলাচলের আশ্বাস

যে শর্তে হরমুজ প্রণালি খুলতে রাজি ইরান

প্রথম সমাচার ডেস্ক ০৮ এপ্রিল ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার ইঙ্গিতের মধ্যে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি (Strait of Hormuz) খুলে দেওয়ার বিষয়ে শর্তসাপেক্ষে সম্মতি জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে আনুষ্ঠানিক অবস্থান তুলে ধরেছেন।

এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, ইরানের বিরুদ্ধে সামরিক হামলা বন্ধ করা হলে দেশটির সশস্ত্র বাহিনীও তাদের প্রতিরোধমূলক অভিযান স্থগিত রাখবে। তিনি আরও বলেন, আঞ্চলিক উত্তেজনা কমাতে পারস্পরিক সংযম জরুরি এবং সেই প্রেক্ষিতেই ইরান এই অবস্থান নিয়েছে।

একইসঙ্গে বৈশ্বিক জ্বালানি ও বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি নিয়েও বড় সিদ্ধান্তের কথা জানান তিনি। তার মতে, আগামী দুই সপ্তাহের জন্য এই প্রণালি দিয়ে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করা সম্ভব হবে।

তবে এ ক্ষেত্রে ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে যথাযথ সমন্বয় বজায় রাখা এবং বিদ্যমান কারিগরি সীমাবদ্ধতাগুলো বিবেচনায় নেওয়ার শর্ত রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি আংশিকভাবে খুলে দেওয়ার এই সিদ্ধান্ত আন্তর্জাতিক জ্বালানি বাজারে ইতিবাচক প্রভাব ফেলতে পারে এবং চলমান সংকট নিরসনের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হতে পারে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...