ত্ব করছেন, যা অত্যন্ত লজ্জাজনক। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া। একই সঙ্গে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।তবে নিজের অবস্থান ব্যাখ্যা করে সালাহউদ্দিন আম্মার বলেন, আমি রবীন্দ্রসংগীত পারি, তাই পোস্ট করেছি। রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে পোস্ট করব কেন? আমরা যখন থিয়েটার করতাম, তখন নজরুলসংগীত, রবীন্দ্রসংগীতসহ বিভিন্ন গান নিয়ে প্যারোডি করতাম।
রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে দেয়া আরেকটি পোস্টও সমালোচনার জন্ম দিয়েছে। সেখানে আম্মার লেখেন, রবীন্দ্রনাথ হওয়া এত সোজা না। ৪৩টা পতিতালয় চালাইয়া, কাস্টমার রিভিউ ঠিক রেখে আবার সাহিত্যসাধনা করা চাট্টেখানি কথা না।
পোস্টটি নিয়ে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের একাংশ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন। পোস্টের স্ক্রিনশট নিজের ফেসবুকে পোস্ট করে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক শিক্ষার্থী আদিত্য রায় রিপন বলেন, রবীন্দ্রনাথ হওয়া এতো সোজা না- এটা যেমন ঠিক, তেমনি একাধারে ‘ছাগলের তিন নম্বর বাচ্ছা’, ‘রাম ছাগল’, ‘ভোদাই’, ‘বিশিষ্ট বোকাচোদা’, ‘ধুরন্ধর’ ইত্যাদি হওয়াও কিন্তু চাট্টিখানি কথা না। এইসব আপনি একাই হয়ে দেখিয়েছেন। যা এক কথায় অবিশ্বাস্য।
অন্যদিকে শিক্ষার্থী মাতিন আকন্দ বলেন, কোনো তথ্য-প্রমাণ ছাড়াই একজন জিএসের এমন দাবি করা দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়।
এদিকে দ্বিতীয় পোস্টটির বিষয়ে আম্মার বলেন, রবীন্দ্রনাথকে নিয়ে পতিতালয়সংক্রান্ত যে পোস্টটি ঘিরে আলোচনা হচ্ছে, সেটি মূলত তার মেধার প্রশংসা করেই করা। একজন মানুষের মস্তিষ্ক এতটা তীক্ষ্ন হতে পারে-এটি সত্যিই প্রশংসনীয়। আমি তাকে অ্যাপ্রিশিয়েট করেই পোস্টটি করেছি।

গ্রিন ক্লাইমেট ফান্ড থেকে ৩০ মিলিয়ন ডলার পাচ্ছে বাংলাদেশ