প্রথম সমাচার ডেস্ক:
রাজধানীর হাজারীবাগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২১ নভেম্বর) দুপুরে হাজারীবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তাররা হলেন- বিল্লাল (৪০), আফতাব আহমেদ আনন্দ (২৬) ও মো. মাইদুল ইসলাম (৩২)।
তাদের মধ্যে বিল্লাল ১৪ নম্বর ওয়ার্ডের ১০ নম্বর ইউনিট আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক। তিনি আগে ১৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সক্রিয় কার্যকরী সদস্য ছিলেন। অন্য দুজন হাজারীবাগ থানা যুবলীগের সক্রিয় সদস্য।
ওসি জানান, শুক্রবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে বউবাজার সাহেব আলী গলি থেকে বিল্লালকে, সন্ধ্যা সাড়ে ৭টায় মনেশ্বর রোডের বোরহানপুর থেকে আফতাবকে এবং রাত সাড়ে ৯টায় ১২২ সিকদার রিয়েল স্টেট এলাকা থেকে মাইদুলকে গ্রেপ্তার করা হয়।
হাজারীবাগ থানার পুলিশ জানায়, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে থানার ১৬ জুলাইয়ের একটি মামলায় সন্ত্রাসবিরোধী আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
সূত্র: মূল প্রতিবেদন

স্বাধীনতার ঘোষণা থেকে সেনাবাহিনী আধুনিকায়নের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়া: রিজভী