রোববার, ২২ নভেম্বর ২০২৬
Logo
×

রাজধানী থেকে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক ভিপি গ্রেপ্তার

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

রাজধানীর কাফরুল এলাকায় অভিযান চালিয়ে মিরপুরের সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও মিরপুর থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান পুলককে (৫৬) গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ)।

শনিবার (২১ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, শুক্রবার সন্ধ্যায় ডিএমপির ইনভেস্টিগেশন বিভাগের একটি দল কাফরুল থানা এলাকায় অভিযান চালিয়ে আক্তারুজ্জামান পুলককে গ্রেপ্তার করে।

পুলিশের দাবি, গ্রেপ্তার পুলক সন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের মদদদাতা এবং অর্থের জোগানদাতা হিসেবে কাজ করতেন।

গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কাফরুল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com