যদি আসলেই রাজনীতিবিদ হয়ে থাকেন, তাহলে গরিব মানুষের ছেলেদের ব্যবহার করবেন না।’
তিনি আরো বলেন, ‘আমরা ১৭ বছর গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রাম করেছি। অনেক মামলার আসামি হয়েছি, অনেকবার কারাগারে গিয়েছি। জামিন নিয়েছি, আবার জেলগেট থেকে গ্রেপ্তার হয়েছি।’
পলাতক নেতাকর্মীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, ‘সাহস থাকলে নিজেকে নির্দোষ মনে করলে বাংলাদেশে ফিরে আসুন, আইনের কাছে আত্মসমর্পণ করুন এবং বিচারের মুখোমুখি হন।’
তিনি বলেন, ‘একাত্তরের পরাজিত শক্তি ও ২০২৪ সালের পরাজিত শক্তি ঐক্যবদ্ধ হয়ে অপচেষ্টা চালাচ্ছে। আমাদের জনগণ পাঁচ বছরের জন্য দেশের সেবা করার সুযোগ দিয়েছে। এই পাঁচ বছর পর জনগণই সিদ্ধান্ত নেবে আমরা থাকব কি থাকব না।’
দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে নিজ নিজ এলাকা নিষিদ্ধ ও পলাতক ব্যক্তিদের কর্মকাণ্ড থেকে মুক্ত রাখার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

প্রধানমন্ত্রীর নেতৃত্বে এখনও মানুষ তিনবেলা ভাত খেতে পারছে : সমাজকল্যাণমন্ত্রী