বাণিজ্যিক উদ্দেশ্যে হাউসবোটে বিভিন্ন প্যাকেজ অফার করা হতো—বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত পাবলিক প্যাকেজে ৮০০ টাকা ও ফ্যামিলি প্যাকেজে ১৮০০ টাকা; এবং সারাদিন (সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত) পাবলিক প্যাকেজে ১৮০০ টাকা ও ফ্যামিলি প্যাকেজে ৩০০০ টাকা ভাড়া নেওয়া হতো। এসব প্যাকেজের সুযোগ নিয়ে চুক্তিভিত্তিক অর্থের বিনিময়ে তরুণ-তরুণীদের অবস্থান ও অসামাজিক কর্মকাণ্ডের সুবিধা দিত হাউসবোট পরিচালনাকারীরা।
এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে নৌপুলিশ এবং বিআইডব্লিউটিএ-র কর্মকর্তারা যৌথভাবে হাউসবোটটিতে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে কর্মকর্তারা হাউসবোট সংশ্লিষ্টদের কাছে চলাচলের বৈধ নথিপত্র দেখতে চাইলে তারা তা দেখাতে ব্যর্থ হন।
তদন্তে দেখা যায়, হাউসবোটটির ড্রাইভারের কোনো ড্রাইভিং লাইসেন্স নেই এবং হাউসবোট চালনা সংক্রান্ত প্রয়োজনীয় সকল কাগজপত্রের মেয়াদই ইতিমধ্যে উত্তীর্ণ (ডেট ফেল) হয়ে গেছে।
অভিযান প্রসঙ্গে নৌপুলিশ পরিদর্শক বিকাশ বলেন, ‘পর্যটনের নামে কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড বা নিয়মবহির্ভূত ব্যবসা চালাতে দেওয়া হবে না। বৈধ নথিপত্র দেখাতে না পারায় আপাতত হাউসবোট চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনীয় কাগজ পেশ করা ও সার্বিক তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিআইডব্লিউটিএ কর্মকর্তা জানান, ড্রাইভারের লাইসেন্স না থাকা এবং হাউসবোটের সকল কাগজের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় আপাতত তা চলাচল স্থগিত রাখা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে অনুমোদন সংক্রান্ত সকল হালনাগাদ ছাড়পত্র ও প্রয়োজনীয় নথিপত্র বিআইডব্লিউটিএ-তে প্রদর্শন করার পর অনুমতি পেলেই কেবল পুনরায় হাউসবোট চালানো সম্ভব হবে।

ওসিকে ম্যানেজের কথা বলে ইউপি সদস্যের সঙ্গে এসআইয়ের কথোপকথনের অডিও ফাঁস!