শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Logo
×

রাতে জেনেভা ক্যাম্পে পুলিশ-ডিবি-এপিবিএন-এসআরবির যৌথ অভিযান

Icon প্রথম সমাচার ডেস্ক

রাজধানীর মোহাম্মদপুরে মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য প্রতিরোধে যৌথ অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ১০টার দিকে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে এই অভিযান শুরু হয়।

অভিযানে পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি), আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও এসআরবির সদস্যরা অংশ নিয়েছেন। তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের পুলিশ কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

অভিযানের অংশ হিসেবে মোহাম্মদপুরের লোহার গেট, জেনেভা ক্যাম্প ও মোহাম্মদপুর থানা-সংলগ্ন বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় কার্যক্রম পরিচালনার কথা রয়েছে। মোহাম্মদপুর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক কারবারি, চাঁদাবাজ ও কিশোর গ্যাংয়ের তৎপরতা প্রতিরোধে এ বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com