গোলাম পরওয়ার বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে এবং সাংবাদিকদের পেশাদার যেকোনও কাজকে নির্বিঘ্নে সম্পাদনের পরিবেশ প্রত্যাশা করে। একই সঙ্গে কোনও গোষ্ঠী বা সন্ত্রাসী কর্তৃক তা বাধাগ্রস্ত হোক, কিংবা সত্য প্রকাশে বাধা অথবা হুমকির সম্মুখীন হবে— তা সমর্থন করে না, বরং প্রতিবাদে সোচ্চার ভূমিকা পালন করে। সুতরাং জামায়াতকে নিয়ে টিআইবির মনগড়া তথ্যনির্ভর বিবৃতি দেওয়া থেকে ভবিষ্যতে বিরত থাকা এবং সতর্কতা অবলম্বনের আহ্বান জানাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘জামায়াত দায়িত্বশীল রাজনৈতিক সংগঠন হিসেবে নাগরিকদের সুরক্ষা ও অধিকার রক্ষা এবং প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। বিভ্রান্তিমূলক তথ্য কিংবা ঘটনাকে ভিন্ন কালার দিয়ে আসল অপরাধীদের আড়াল করার কোনও চেষ্টা চব্বিশের জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে আর কল্পনার সুযোগ নেই, কারণ জনগণ জামায়াতসহ সকল রাজনৈতিক দলের নীতি আদর্শ ও কর্মকাণ্ড প্রত্যক্ষ করছে।’

আমেরিকা বা ভারতের নয়, মদিনার ইসলাম চাই: ফয়জুল করীম