স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, পরিবেশ অধিদপ্তর, বন বিভাগ ও উপজেলা প্রশাসন এসব অবৈধ ইটভাটার বিরুদ্ধে কার্যকর কোনো আইনগত ব্যবস্থা নিচ্ছে না। ফলে এসব ইটভাটায় জ্বালানি হিসেবে ব্যবহার হচ্ছে বনের কাঠ ও ফসলি জমির টপসয়েল। এতে বনাঞ্চল ধ্বংসের পাশাপাশি কৃষিজমির উর্বরতা হ্রাস পাচ্ছে।
এ বিষয়ে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের অধীন পদুয়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. রিয়াদুর রহমান ভূইয়া বলেন, পদুয়া রেঞ্জের আওতাধীন এলাকার কোনো ইটভাটায় কাঠ মজুত বা পুড়ালে আইনি প্রক্রিয়ার মাধ্যমে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. বায়েজীদ বিন আখন্দ বলেন, অবৈধভাবে ইটভাটা পরিচালনা করা কোনো সুযোগ নেই। চট্টগ্রাম জেলাপ্রশাসককে ইটভাটার মালিকরা কথা দিয়েছেন তারা অবৈধভাবে ইটভাটা পরিচালনা করবেন না। যদি তারা সে শর্ত ভঙ্গ করেন তাহলে তাদের আইনের আওতায় আনা হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

কিশোরগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত: ডায়াবেটিক হাসপাতালের ১০ তলা ভবন নির্মাণের আশ্বাস
ইনসাফ বারাকাহ হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ রোগী
ধূমপানের ভয়াবহতা উঠে এলো প্রতিবেদনে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা