সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
Logo
×

শত শত পুলিশ হত্যা নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর দায়ে ফজলুর রহমানের ক্ষমা চাওয়া উচিত: আবু হানিফ

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

শতশত পুলিশ হত্যা নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর দায়ে ফজলুর রহমানের ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদ এর মুখপাত্র আবু হানিফ।

সোমবার (২৩ নভেম্বর) সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

আবু হানিফ তার পোস্টে বলেন, জুলাইয়ে শত শত পুলিশ হত্যা করা হয়েছে বলে মিথ্যা তথ্য ছড়িয়েছেন, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এডভোকেট ফজলুর রহমান। এই বক্তব্য টা মূলত নিষিদ্ধ আওয়ামী লীগের।

তারা কখনো বলে শত শত, কখনো বলে হাজার হাজার পুলিশকে জুলাইয়ে হত্যা করা হয়েছে । যদিও পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী জুলাইয়ে ৪৪ জন পুলিশ সদস্য নিহত হয়।সেই ৪৪জন নিহত পুলিশ সদস্যদের বিস্তারিত তথ্য ওয়েবসাইটেও রয়েছে।

কিন্তু নিষিদ্ধ আওয়ামী লীগের ন্যায় একজন আইন প্রনেতা কিভাবে এমন মিথ্যা তথ্য ছড়ান? এডভোকেট ফজলুর রহমান বিএনপি নেতা ও সরকার দলীয় সংসদ সদস্য,তার এমন মিথ্যা তথ্য ছড়ানো সরকারকে বিব্রত করে। এডভোকেট ফজলুর রহমানের উচিত এই মিথ্যা তথ্য ছড়ানোর দায়ে জাতির কাছে ক্ষমা চাওয়া।

বিএনপির নেতা ও সরকার দলীয় সংসদ সদস্য হিসেবে এডভোকেট ফজলুর রহমান যে মিথ্যা তথ্য ছড়িয়েছে তার জন্য বিএনপির উচিত তার বিষয়ে পদক্ষেপ নেওয়া। জুলাই গণঅভ্যুত্থানে দলীয় সংখ্যা বিবেচনায় সবচেয়ে বেশি শহীদ হয়েছে বিএনপির নেতাকর্মী। অথচ শুধু জামায়াতের বিরোধিতার নামে জুলাইয়েরও বিরোধিতা করেন এডভোকেট ফজলুর রহমান।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com