প্রথম সমাচার ডেস্ক:
রাজধানীর মিরপুরস্থ শাক্যমুনি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ও বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজের প্রতিষ্ঠাতা ভিক্ষু ভেন. প্রজ্ঞানন্দ মহাথেরোকে জোরপূর্বক শাক্যমুনি বৌদ্ধ বিহার থেকে উচ্ছেদের অপচেষ্টা, ব্যক্তিগত আক্রমন ও অসম্মানজনক আচরণের প্রতিবাদে মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২২ নভেম্বর ২০২৬, বিহার সম্মুখের প্রধান সড়কে শান্তিপূর্ণ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করেছে শাক্যমুনি বৌদ্ধ বিহারের ভিক্ষুগণ, দায়ক-দায়িকাবৃন্দ এবং রাজধানীতে বসবাসরত সচেতন বৌদ্ধ জনসাধারণ। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণকারীরা নানা দাবী সম্বলিত ব্যানার ও ফেস্টুন বহন করেন যার অন্যতম দাবী ছিলো সংঘরাজ ভেন. প্রজ্ঞানন্দ মহাথেরোকে হেনস্থাকারী ও বিহার কমপ্লেক্স দখলের অপচেষ্টায় লিপ্ত তুষার কান্তি চাকমা ও তার সাঙ্গপাঙ্গদের শাক্যমুনি বৌদ্ধ বিহারে অবাঞ্চিত ঘোষণা ও যথাযথ শাস্তি প্রদান। এসময় তারা গণমাধ্যমের কাছে ছয়টি দাবির কথা তুলে ধরেন। দাবী সমূহ হলো-সংঘরাজ ভেন. প্রজ্ঞানন্দ মহাথেরোকে হেনস্থাকারী তুষার কান্তি চাকমাকে ভিক্ষুসংঘ ও সংঘরাজের কাছে জনসম্মুখে ক্ষমা চাইতে হবে, ২০ নভেম্বর কঠিন চীবর দান অনুষ্ঠানে সংঘঠিত ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের শাস্তি দাবী, ভবিষ্যতে যেকোন ধর্মীয় অনুষ্ঠানে কেউ যাতে কাউকে ব্যক্তিগত আক্রমন ও বিশৃঙ্খল আচরণ করতে না পারে তার যথাযথ ব্যবস্থা গ্রহণ, তুষার কান্তি ও তার সাঙ্গপাঙ্গদের দ্বারা সংঘরাজ ভেন. প্রজ্ঞানন্দ মহাথেরোর সাথে সংঘঠিত হেনস্থার ঘটনার যথাযথ ব্যাখা ও জবাবদিহিতা নিশ্চিত করা, কাউকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে কেউ যাতে ধর্মীয় অনুষ্ঠানকে ব্যবহার করতে না পারে তা নিশ্চিত করা এবং ধর্মীয় প্রতিষ্ঠান ও ধর্মীয় নেতাদের মর্যাদা, নিরাপত্তা রক্ষায় সংশ্লিষ্টদের যথাযথ উদ্যোগ গ্রহণ। জানা যায়, গত ২০ নভেম্বর, শাক্যমুনি বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত হয় ৩৮তম দানোত্তম কঠিন চীবর দানানুষ্ঠান। মহতী এই অনুষ্ঠানের শেষদিকে হঠাৎ করেই মঞ্চে উঠে পড়েন তুষার কান্তি চাকমা নামক জনৈক ব্যক্তি। তিনি নিজেকে পার্বত্য বৌদ্ধ সংঘের আহবায়ক বলে মিথ্যে পরিচয় দেন, যদিও ২০২৫ সালের ডিসেম্বর থেকে ঢাকা জেলা সমাজসেবা কার্যালয় এক পত্রের মাধ্যমে সংঘের কমিটি স্থগিত করেন। এ সময় তুষার কান্তি চাকমা শাক্যমুনি বৌদ্ধ বিহারের প্রবীণ অধ্যক্ষ ও বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজের প্রতিষ্ঠাতা সংঘরাজ ভেন. প্রজ্ঞানন্দ মহাথেরোকে নিয়ে অশ্লীল মন্তব্য করেন এবং বিহার থেকে জোরপূর্বক বিতাড়নের হুমকি দেন। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে পড়েন উপস্থিত ভিক্ষুগণ, কঠিন চীবর দান অনুষ্ঠানে আগত সাধারণ বৌদ্ধ জনগণ, দায়িক-দায়িকাবৃন্দ। জানা যায়, জনৈক তুষার কান্তি চাকমার নেতৃত্বে একটি চক্র বেশ কয়েক বছর থেকে শাক্যমুনি বৌদ্ধ বিহার কমপ্লেক্স ও বিহারে অবস্থিত বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজটি জোরপূর্বক দখলের চেষ্টা করছে। কঠিন চীবর দানানুষ্ঠানে বিহারের অধ্যক্ষ সংঘরাজ ভেন. প্রজ্ঞানন্দ মহাথেরোকে হেনস্থা ও উচ্ছেদের হুমকি তারাই ধারাবাহিক অংশ।

সম্পাদক : ব্যারিষ্টার মোহাম্মদ মারুফ ইব্রাহীম (আকাশ)
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : ৭/এ/১ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮।
সূত্র: মূল প্রতিবেদন