দলীয় রাজনীতিতে দীর্ঘদিনের সক্রিয়তা এবং পরিচ্ছন্ন ভাবমূর্তির কারণে মহানগর উত্তর যুবদলের সভাপতি পদে আলোচনায় রয়েছেন বাঙলা কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব ও সভাপতি এবং ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আইয়ুব আলী। স্বৈরাচারী আমলে আইয়ুব আলীকে শতাধিক মামলার আসামি করা হয় তাকে। রাজনৈতিক কর্মসূচি ও সক্রিয়তার কারণে জেলও খেটেছেন বেশ কয়েকবার। পাশাপাশি আলোচনায় আছেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সভাপতি ও উত্তর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এস এম মিজানুর রহমান রাজ, মনিরুল ইসলাম স্বপন ও তসলিম আহসান মাসুমের নামও আলোচনা আছে।এ ছাড়া সাধারণ সম্পাদক পদে উত্তর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আমিনুল হক হিমেল, যুগ্ম আহ্বায়ক জুলহাস আহমেদ, রফী উদ্দিন ফয়সাল, কামরুল ইসলাম, তানভীর আহম্মেদ ইকরাম, আবু সালেহ চৌধুরী মানিক, ফরহাদ আলী সজীব, আরিফ হোসেন, ছাত্রদলের সাবেক নেতা মেহেদী হাসান রুয়েল, ছাত্রদলের সাবেক সহসভাপতি আবুল হাসান চৌধুরীর নামও শোনা যাচ্ছে।
তবে আলোচনায় থাকা নামগুলো এখনো সম্ভাব্য হিসেবেই রয়েছে; আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত সভাপতি বা সাধারণ সম্পাদক পদে কারও নিয়োগ নিশ্চিত নয়। দলটির বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন কমিটি অতি শিগগিরই ঘোষণা করার কথা রয়েছে। যদিও পদপ্রাপ্তির বিষয়ে আনুষ্ঠানিকভাবে মন্তব্য করতে রাজি হননি সম্ভাব্য প্রার্থীরা। তাদের ভাষ্য, দলের চেয়ারম্যান তারেক রহমান সাংগঠনিক অভিভাবক। তিনি যে সিদ্ধান্ত দেবেন, সেটিই তারা আনন্দের সঙ্গে মেনে নেবেন।
নতুন কমিটি গঠনের ক্ষেত্রে দলটি সাংগঠনিকভাবে কার্যকর নেতৃত্বকে গুরুত্ব দিতে পারে বলে নেতাকর্মীদের মধ্যে আলোচনা রয়েছে। বিশেষ করে দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা, তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ, সাংগঠনিক সক্ষমতা এবং পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতাদের অগ্রাধিকার দেয়ার কথা বলা হচ্ছে। তবে নতুন কমিটিতে কারা স্থান পাবেন, সে বিষয়ে বিএনপির বা যুবদলের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো নাম ঘোষণা করা হয়নি। এমনকি নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে কোন কোন বিষয় গুরুত্ব দেয়া হবে সেটিও স্পষ্টভাবে বলা হয়নি।
ঢাকা মহানগর উত্তর যুবদল রাজধানীর অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংগঠনিক ইউনিটগুলোর একটি। ফলে নতুন কমিটির নেতৃত্বে কারা আসছেন, তা নিয়ে দলটির তৃণমূল থেকে কেন্দ্র দুই পর্যায়েই আগ্রহ রয়েছে। নতুন কমিটি ঘোষণার পর মহানগর উত্তরের সাংগঠনিক কার্যক্রম, থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃত্ব এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচি বিশেষ করে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে এর প্রভাব পড়বে। দলীয় নেতাদের মতে, বিতর্কিত ব্যক্তিদের হাতে নেতৃত্ব গেলে, ওয়ার্ড ও থানা পর্যায়ের সংগঠন দুর্বল বা বিভক্ত থাকলে শুধু জনপ্রিয়তা দিয়ে নির্বাচনে জয় পাওয়া কঠিন হবে।

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতি, মুখোশ-ফেস্টুনসহ গ্রেফতার ২
কোন নারীর সঙ্গে কে গল্প করেছে, তা আমার নামে চালিয়ে দেওয়া হচ্ছে: আমির হামজা
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় বিএনপির ৪ নেতাকর্মী আহত