শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Logo
×

শিবির জাতভাইদের রক্ষায় মশগুল, রাজপথ পাহারা দিচ্ছে ছাত্রদল: রাশেদ খাঁন

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান বলেছেন, রাজপথ পাহারা দিচ্ছে ছাত্রদল, শিবির বা সুবিধাবাদীরা মাঠে নেই। রবিবার (৮ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।

ফেসবুক পোস্টে রাশেদ খান লেখেন, টিএসসিতে ককটেল বিস্ফোরণ পালানোর সময় নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে ছাত্রদল। আমি আবারও বলছি, এই কাজটি করেছে ছাত্রদল। হ্যাঁ, ১৬ বছর ছাত্রদলের ছেলেরা ঘরে ঘুমাতে পারেনি। ধানক্ষেত, পাটক্ষেত, বনে কিংবা নদী হাওর-বাঁওড়ের মাচাংয়ে ঘুমিয়েছে আর দিনেরবেলা রাজপথে লড়াই করেছে, কিংবা বছরের পর বছর বা মাসের পর মাস জেল খেটেছে, আবার জেল থেকে মুক্তি পেয়ে রাজপথে ছুটে গেছে।

তিনি লেখেন, এখনও এই ছাত্রদলই আওয়ামী দুর্বৃত্তদের প্রতিহত করতে রাজপথ পাহারা দিচ্ছে। কথিত বিপ্লবী শিবির কিংবা অন্যান্য সুবিধাবাদীরা কিন্তু মাঠে নেই। জাতভাইদের জন্য তাদের দরদ থাকবে না? ১৬ বছর যারা তাদেরকে গুপ্ত হিসেবে আশ্রয় দিয়েছিল, তাদের প্রতি রাজপথে সহনশীলতা দেখিয়ে কিছুটা হলেও তো প্রতিদান দেওয়ার প্রয়োজন আছে, সেটিই হয়ত তারা করছে। কিন্তু ছাত্রদল দেশমাতৃকা, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করতে রাজি নয়।

রাজপথে তাদের এই সক্রিয় অবস্থানের কারণেই আওয়ামী দুর্বৃত্তরা দিশেহারা হয়ে ঘুরছে।
তিনি আরো লেখেন, অন্যথায়, অন্যরা যেভাবে নিজেদের রাজনৈতিক স্বার্থ ও সুবিধা বিবেচনায় রাজপথের লড়াই থেকে দূরে রয়েছে, ছাত্রদলও চাইলে সেভাবে নিজেদের গুটিয়ে রাখতে পারত। কিন্তু তারা তা করেনি। কারণ, ছাত্রদলের কাছে দেশ ও স্বাধীনতার প্রশ্নটি যেকোনো স্বার্থের ঊর্ধ্বে। সেই কারণেই আওয়ামী দুর্বৃত্তদের দমনে ছাত্রদল রাজপথে আর বিপ্লবী নামধারী গুপ্ত শিবিরসহ সুবিধাবাদীরা জাতভাইদের রক্ষায় মশগুল।

আ. লীগের বিরুদ্ধে যারা মাঠে নামবে না, এদের চিনে রাখুন, এরাও দেশ, জাতি ও সার্বভৌমত্বের জন্য আ.লীগের মতোই হুমকি।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com